|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্রের পর আটক আরও ২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০২:৩৭ পিএম
৪৩৭ পঠিত
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্রের পর আটক আরও ২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় আলামিন (২৬) ও আনিসুর (২৫) নামের আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ধারাবাড়ি...
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় আলামিন (২৬) ও আনিসুর (২৫) নামের আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ধারাবাড়িষা এলাকা থেকে তাদের আটক করা হয়।  ওসি মো. নজরুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে কখন তাদের আনা হয়েছে, তা তদন্তের স্বার্থে জানাতে চাননি তিনি। তাদের আটক দেখানো হবে কি না, সে বিষয়েও পরে জানানো হবে বলে জানান ওসি।  এর আগে একই মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।  গত ২৬ অক্টোবর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। এর আগে গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরে ফেলে দুর্বৃত্তরা। পরে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।  স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স