প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ খুঁজতে বিমানের তদন্ত কমিটি
গণমাধ্যম ডেক্স
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার বিমানের গঠন করা এই কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। সদস্যসচিব ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।
প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।
কমিটিকে ফ্লাইটটির (বিজি ৩৭৭) কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন করতে বলা হয়েছে। একই সঙ্গে ত্রুটি শনাক্তকরণ, নিরসন ও পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করবে কমিটি।
তদন্তের আওতায় আরও থাকবে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের দায়িত্ব–কর্তব্য পর্যালোচনা করবে কমিটি। কারও কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণ করতে বলা হয়েছে কমিটিকে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি।
চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে বিমানের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।
নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর স্থানীয় সময় রাত ১১টার দিকে ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। দিবাগত রাত পৌনে তিনটার দিকে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মাগুরায় মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সারাবাংলা -
২
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
জাতীয় -
৩
দুর্গাপূজা ঘিরে বাংলাদেশের নতুন ছবি! তারেক রহমানকে কেন অভিনন্দন জানাচ্ছেন অনেকে?
জাতীয় -
৪
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন
জাতীয় -
৫
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
জাতীয় -
৬
লাক্স প্রেজেন্টস ‘ক্যাফে আমব্রেলা’, ২৯ অক্টোবর থেকে এক্সক্লুসিভলি আইস্ক্রিনে
জাতীয় -
৭
হিমবাহের হ্রদ ফেটে ভুটানে বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামের ৫ জেলায় রেড অ্যালার্ট
আন্তর্জাতিক -
৮
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গঠন
জাতীয় -
৯
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ
আন্তর্জাতিক -
১০
‘ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালাই’
জাতীয় -
১১
উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
জাতীয় -
১২
জানালা বন্ধ, তবু ঘরে ধুলো জমছে! কারণ লুকিয়ে রয়েছে কোথায়?
লাইফস্টাইল -
১৩
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নারায়ণগঞ্জ প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ
জাতীয় -
১৪
মোটরসাইকেলে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলের
জাতীয় -
১৫
মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন