এইচএসসি পরীক্ষা ফলাফল ও পাসের হার নিয়ে ছড়ানো তথ্যটি সত্য নয়
গণমাধ্যম ডেক্স
‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%, সূত্র: সময় টিভি’ এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ তথ্য প্রচার করা হচ্ছে।
৪০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। কেউ ফটোকার্ড, আবার কেউ শুধু লেখার মাধ্যমে তথ্যটি প্রচার করছেন। এসব পোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবিষয়ক তথ্য দেওয়া ‘শুভ সাজেশন-Shuvo Suggestion’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে পোস্ট করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৮ হাজার ৩০০-এর বেশি প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য করা হয়েছে ৭৮০টির বেশি।

তবে যাচাই করে দেখা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তি ও প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশ করা হবে।
লিংক: এখানে
পোস্টে সূত্র হিসেবে সময় টিভির নাম উল্লেখ করা হলেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বরং সময় টিভির ওয়েবসাইটে ২৭ অক্টোবর ‘এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
লিংক: এখানে
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর ফলাফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ২৭ অক্টোবর প্রথম আলোকে নতুন তারিখের কথা জানান।
২৯ অক্টোবর বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতেও ৩১ অক্টোবর বেলা ১১টায় ফলাফল প্রকাশের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
অর্থাৎ ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট ও ফটোকার্ডগুলো ঠিক নয়। কারণ, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ৩১ অক্টেবর, যা এখনো প্রকাশিত হয়নি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন