ঠাকুরগাঁও উপনির্বাচন প্রমাণ করেছে মানুষের সমর্থন তারেক রহমানের পক্ষে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ঠাকুরগাঁও উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে দেশের মানুষ বিএনপি সরকারের সাথে রয়েছে, তারেক রহমানের পক্ষে রয়েছে। এই সরকারের আট মাসের কর্মকাণ্ড মানুষ ভালোভাবে গ্রহণ করেছে বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিরোধীরা যে ভোট পেয়েছিল তার চেয়েও অধিক ভোটে তারা এই নির্বাচনে হেরে গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সুপ্ত-গুপ্ত বটবাহিনীর দল মানুষের আস্থা অর্জন করতে না পারলেও সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ভীষণ পারদর্শী। কিন্তু বিগত ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং গতকাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এ দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যারা দেশের উন্নয়নে বিশ্বাস করে না, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’রের মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচারী আন্দোলনসহ দেশের ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে না- তাদের সাথে কোনো মানুষ নেই।
তিনি আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা না করে বর্তমান বিরোধী দল রোড মার্চ, লংমার্চের নামে মানুষকে বিভ্রান্ত করতে মাঠে নেমেছে। এসব বিভ্রান্তকারীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলকে সোচ্চার থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।
আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সাধারণ জীবন যাপন করছেন। আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদের জনবান্ধব করতে তাগাদা দিচ্ছেন এবং পুরো সরকার ব্যবস্থাকে জনগণের সেবায় নিয়োজিত রেখে কাজ করে চলেছেন। বিএনপির অন্যতম সংগঠন জাতীয়তাবাদী যুবদলকে তারেক রহমানের পথ অনুসরণ করে চলতে হবে। সমাজে অন্যায় অবিচার দুর্নীতির পথকে রুদ্ধ করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে বলেও বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখার সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা ইউনুস শেখ, আব্দুল্লাহ আল মামুন রণিকসহ বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের জেলা নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন