|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় জিদান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৪২ পিএম
২৭৯ পঠিত
ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় জিদান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাম ঊরুর হ্যামস্ট্রিংয়ে মাংসপেশি ছিঁড়ে যাওয়ার কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া। ইতালি বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছেন ফ্রান্স কোচ জিনেদিন জিদান। গত বুধবার লিগ কাপে লিভারপুলের বিপক্ষে ম্যাচের সময় এই চোট পান তিনি। পরবর্তীতে মেডিকে...
বাম ঊরুর হ্যামস্ট্রিংয়ে মাংসপেশি ছিঁড়ে যাওয়ার কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া। ইতালি বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছেন ফ্রান্স কোচ জিনেদিন জিদান। গত বুধবার লিগ কাপে লিভারপুলের বিপক্ষে ম্যাচের সময় এই চোট পান তিনি। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার বাম ঊরুর হ্যামস্ট্রিংয়ে ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’ জানিয়েছে, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। একই সঙ্গে আগামী নভেম্বরে উয়েফা নেশনস লিগে ১২ নভেম্বর ইতালি এবং ১৫ নভেম্বর তুরস্কের বিপক্ষে ফ্রান্সের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। চলতি বছরের মার্চে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের জার্সিতে অভিষেক হওয়া লাক্রোয়া ইতোমধ্যে ফরাসিদের হয়ে ১১টি ম্যাচ খেলে ফেলেছেন। গ্রীষ্মের দলবদলে প্রায় ৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ক্রিস্টাল প্যালেস থেকে চেলসিতে নাম লেখান এই সেন্টার-ব্যাক। লস ব্লুজে যোগ দিয়েই জাাবি আলোনসোর অধীনে রক্ষণের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। তার এই ইনজুরি চেলসি এবং ফ্রান্স শিবিরে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর আগে এমন ইনজুরি রক্ষণভাগে বড় শূন্যতা তৈরি করবে, যা কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ আর মাঠে নামাই হচ্ছে না তার।

সূত্র: নতুন আরএসএস সোর্স