|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পঞ্চম হলুদ কার্ড, তবুও নিষেধাজ্ঞা নেই: মেসির বেলায় কি বিশেষ নিয়ম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ এএম
৩৭৫ পঠিত
পঞ্চম হলুদ কার্ড, তবুও নিষেধাজ্ঞা নেই: মেসির বেলায় কি বিশেষ নিয়ম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখার পরও ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে খেলতে পারছেন লিওনেল মেসি। মাঠের শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত লিগের একটি বিশেষ নিয়মের কারণে রক্ষা পেয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি, যা সচরাচর খুব একটা আলোচনায় আসে না। বৃহস্পতিবার সকালে এফসি সিনসিনাটির বিপক্ষে...
মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখার পরও ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে খেলতে পারছেন লিওনেল মেসি। মাঠের শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত লিগের একটি বিশেষ নিয়মের কারণে রক্ষা পেয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি, যা সচরাচর খুব একটা আলোচনায় আসে না। বৃহস্পতিবার সকালে এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হলুদ কার্ড দেখেন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি। চলতি মৌসুমের এলএলএসে সব মিলিয়ে এটি তার পঞ্চম হলুদ কার্ড। এতে এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে এমএলএসের ‘গুড বিহেভিয়ার রুল’ বা ভালো আচরণ সংক্রান্ত বিশেষ বিধানের সুবাদে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই খেলতে পারবেন ২০২২ বিশ্বকাপজয়ী তারকা। ম্যাচের ৪৪তম মিনিটে স্যামুয়েল গুইদিকে ফাউল করলে রেফারি আরমান্দো ভিয়ারিয়াল মেসিকে হলুদ কার্ড দেখান। সিদ্ধান্তটি ভালোভাবে নেননি তিনি। প্রতিবাদ জানাতে গিয়ে তাকে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল এসসি ও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন মেসি। সিনসিনাটির বিপক্ষে বুকিংটি চলতি মৌসুমের লিগে তার পঞ্চম হলুদ কার্ড হলেও এমলএসএসের বিশেষ একটি নিয়মে টানা ভালো ব্যবহার বজায় রাখলে কার্ডের সংখ্যা কমানোর সুযোগ পান খেলোয়াড়রা। এই বিধান অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচে হলুদ কার্ড, লাল কার্ড বা অতিরিক্ত কোনো শাস্তিমূলক আচরণ ছাড়াই অংশ নিলে তার নামের পাশে জমা থাকা হলুদ কার্ডের মোট সংখ্যা থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি কমে যায়। দীর্ঘ সময় মাঠে শৃঙ্খলা বজায় রাখা খেলোয়াড়দের পুরস্কৃত করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে। তবে নিয়মিত মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন। এই কোটা পূর্ণ হওয়ার পর খেলোয়াড়রা আর কার্ড কমানোর সুযোগ পান না। চলতি মৌসুমে এই সুবিধা ইতোমধ্যে দুবার কাজে লাগিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। অরল্যান্ডো ও ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের মাঝে টানা পাঁচ ম্যাচে কার্ড না দেখায় তার নামের পাশ থেকে একটি হলুদ কার্ড বাদ দেওয়া হয়। এরপর ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষে ম্যাচের মাঝে টানা ১০ ম্যাচ কার্ডহীন কাটিয়ে দ্বিতীয় দফায় এই সুবিধা পান তিনি। যদিও এমএলএসের অফিসিয়াল রেকর্ডে কার্ডগুলো বহাল রয়েছে, তবে সিনসিনাটির বিপক্ষে সবশেষ বুকিংয়ের পর তার সক্রিয় হলুড কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনে। ফলে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই আগামী সোমবারের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মাঠে নামতে পারবেন মেসি। মায়ামির জন্য মেসির মাঠে থাকা এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ নিয়মিত মৌসুমের একদম শেষ পর্যায়ে এসে পয়েন্ট হারানোর ভুল করার সুযোগ নেই বললেই চলে। বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে দলটি। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ন্যাশভিল।

সূত্র: নতুন আরএসএস সোর্স