ছেলের মৃত্যুর খবর শুনে প্রবাসে বাবার মৃত্যু
গণমাধ্যম ডেক্স
বরিশালের মেহেন্দিগঞ্জে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর খবর শুনে দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন প্রবাসী বাবা। এ ছাড়া একই দিনে মারা গেছেন শিশুটির মায়ের দাদিও। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরিয়ান (৩৫) দীর্ঘদিন ধরে দুবাইয়ে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তার সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
সাতকানিয়ায় এইচএসসির ফলাফলে বিপর্যয়
ছেলের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন প্রবাসী বাবা আরিয়ান। একই দিন বিকেলে দুবাইয়ে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, একই দিনে মারা যান শিশু আদরের মায়ের দাদিও। একদিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে স্বজনেরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। তাঁদের এই শোকাবহ পরিস্থিতিতে প্রতিবেশীরাও সমবেদনা জানাতে ছুটে আসছেন।
প্রতিবেশী মো. কবির মাঝি বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। একই পরিবারের তিনজনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
নিহত শিশুর নানা মো. জসিম হাজারী কান্নাজড়িত কণ্ঠে জানান, নিহত শিশুটি তার নাতি, আরিয়ান তার জামাতা এবং একই দিনে মারা যাওয়া বৃদ্ধা তার শাশুড়ি। একদিনে তিন স্বজনকে হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিটন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সাতকানিয়ায় এইচএসসির ফলাফলে বিপর্যয়
জাতীয় -
২
বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নাহিদা-তারেক
জাতীয় -
৩
কুমিল্লায় রাতের আঁধারে ট্রান্সফরমারের তার চুরির হিড়িক
জাতীয় -
৪
ঢাকায় ৭০ হাফেজকে সংবর্ধনা
জাতীয় -
৫
খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৬
কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’
জাতীয় -
৭
কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৮
বাংলাদেশে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি তাকি উসমানি
জাতীয় -
৯
কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট
জাতীয় -
১০
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলা–ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
জাতীয় -
১১
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মচারীরা
জাতীয় -
১২
পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে
জাতীয় -
১৩
টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
সারাবাংলা -
১৪
যুবকরাই পারে একটি দেশের পরিবর্তন করতে: হুইপ দুলু
জাতীয় -
১৫
বৃদ্ধ বয়সেও নিয়মিত চিনাবাদাম খাওয়ায় মিলবে যে উপকার
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন