|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ এএম
১৬৬ পঠিত
অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩০ আগস্ট ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮১ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। এইবারের বিষয়টি ছিল — ‘শিক্ষার্থীদের মনস্তত্ত্ব এবং শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা’। উক্ত আয়োজন থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

আমাদের অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে আপনার মূল বার্তা কী দিতে চান আপনি? এই প্রশ্নের উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, ‘আমার মূল বার্তা থাকবে—আমাদের শিশুদের কেবল শারীরিক সুস্থতা বা ভালো ফলাফলের পেছনে দৌড় করালেই চলবে না, তাদের মানসিক সুস্থতার প্রতি সমান নজর দিতে হবে। অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকতে হবে। শ্রেণিকক্ষে কোনো সমস্যা দেখলে শিক্ষকরা যেমন অভিভাবকদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করবেন, তেমনি অভিভাবকরাও শিক্ষকের সাথে সহযোগিতা করবেন। আমরা যদি আমাদের সন্তান ও শিক্ষার্থীদের মানসিক চাহিদাগুলো বুঝতে পারি এবং ভালোবাসার সাথে তাদের পাশে দাঁড়াই, তবে আমরা একটি সুস্থ, মানসিক শক্তিসম্পন্ন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হব।’

সূত্র: প্রথম আলো