রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত
গণমাধ্যম ডেক্স
রিহ্যাবকে নিয়মিত বা রুটিন কার্যক্রমের বাইরে যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এখন রিহ্যাবের সব ধরনের কার্যক্রম পরিচালনায় বাধা থাকছে না।
দেশের আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে আপাতত রিহ্যাবের বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলাসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর বাধা থাকছে না।
রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর তারিখের দেওয়া সনদপত্রে আদালতের এ আদেশের তথ্য জানানো হয়েছে।
সনদপত্র অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে একটি চিঠি জারি করা হয়। এতে রিহ্যাবকে নিয়মিত বা রুটিন কার্যক্রমের বাইরে যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। ফলে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতা তৈরি হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক। উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।
আদালতের এ আদেশের ফলে আগামী তিন মাস রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের ওই নির্দেশনা কার্যকর থাকবে না। আইনজীবীর সনদপত্রে বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সাবেক স্ত্রীকে ধর্ষণের মামলায় সাবেক স্বামী গ্রেফতার
জাতীয় -
২
মধ্যবর্তী নির্বাচনের পর ‘নতুন আমেরিকা’ আশা করছে না ইরান: বাঘায়ি
জাতীয় -
৩
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
সারাবাংলা -
৪
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা
জাতীয় -
৫
আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল
জাতীয় -
৬
পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে
সারাবাংলা -
৭
১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের
জাতীয় -
৮
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
জাতীয় -
৯
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কথা কেন ভাবছে সিরিয়া
আন্তর্জাতিক -
১০
পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর স্কুলের পেছনে বিস্ফোরণ
সারাবাংলা -
১১
ফিফপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রোনালদোসহ জায়গা পেলেন যারা
জাতীয় -
১২
মধ্যবর্তী নির্বাচনের আগে জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা
জাতীয় -
১৩
রাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা, আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার: এনসিপি
জাতীয় -
১৪
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
সারাবাংলা -
১৫
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন