জার্মানিতে বিক্ষোভের পর ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৫৪
গণমাধ্যম ডেক্স
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভের সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে পাঁচটিতে লুটপাট চালানো হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের শতাধিক সদস্য। এ ঘটনার পর দাঙ্গা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির মন্ত্রীরা।
শনিবার জার্মানির বিভিন্ন শহরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং সামাজিক সেবা ও স্বাস্থ্য খাতের কাটছাঁট বন্ধের দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। ‘জেন জি রেগেল্ট’ (জেন জি দায়িত্ব নেবে) নামের একটি আন্দোলন গোষ্ঠী এসব কর্মসূচির আয়োজন করে। কয়েক ডজন শহরে বিক্ষোভ হলেও ফ্রাঙ্কফুর্টে পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে।
হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক জানান, ফ্রাঙ্কফুর্টে মুখোশধারী বিক্ষোভকারীরা ১৭টি দোকানে ভাঙচুর করেন এবং পাঁচটি দোকানে লুটপাট চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষে পুলিশের শতাধিক সদস্য আহত হন। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থাপনার জানালা ভাঙচুর করেন এবং পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা, পাথর ও বোতল ছোড়েন।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট বলেন, দাঙ্গা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন
হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই জার্মান নাগরিক। পুলিশের তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, সহিংসতায় জড়িত অনেকের অভিবাসী পটভূমি রয়েছে। তবে এ দাবির পক্ষে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে। তবে সেখানে পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ ছিল। গত ১৭ অক্টোবরের বিক্ষোভে দেশটির বিভিন্ন দোকান, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিক্ষোভকে কেন্দ্র করে বিদেশি উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা উসকে দেওয়ার আশঙ্কায় আগেই সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছিল।
সূত্র: রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
সারাবাংলা -
২
নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না মারুফা
খেলাধুলা -
৩
ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে তরুন পেসার বিয়ার্ডম্যান
জাতীয় -
৪
ই-রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ও মেয়াদ কত বছর?
জাতীয় -
৫
মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ‘চিকেন লেগ পিস’ খ্যাত উল্লাস কামথে
আন্তর্জাতিক -
৬
হেমন্তের রঙিন ফুল
জাতীয় -
৭
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
সারাবাংলা -
৮
ঋণের চাপে ট্রেনের নিচে ব্যবসায়ী, চিরকুটে লিখে গেলেন ‘সুদখোর’দের নাম
সারাবাংলা -
৯
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তিতে যাত্রীরা
সারাবাংলা -
১০
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাবাংলা -
১১
১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন
জাতীয় -
১২
রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন বেলিংহাম
জাতীয় -
১৩
পুলিশে ১৪ হাজার নিয়োগের উদ্যোগ, এসআই পদে শতভাগ সরাসরি নিয়োগ
জাতীয় -
১৪
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১৫
সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন