|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনা জানালেন ট্রাম্প

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ এএম
৩৩৪ পঠিত
কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনা জানালেন ট্রাম্প
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কানাডার সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিতর্কিত কিস্টোন এক্সএল তেল পাইপলাইন প্রকল্পও অন্তর্ভুক্ত থাকতে পারে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও দুই দেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছ...

কানাডার সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিতর্কিত কিস্টোন এক্সএল তেল পাইপলাইন প্রকল্পও অন্তর্ভুক্ত থাকতে পারে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও দুই দেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।

রোববার আইওয়ার ডুবুকে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কানাডার সঙ্গে এমন একটি চুক্তির ধারণা তাদের রয়েছে, যা যুক্তরাষ্ট্রের কৃষক ও দেশের জন্য ভালো হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্নি জানান, দুই নেতার আলোচনা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে সাম্প্রতিক গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা। তার মতে, এ চুক্তি দুই দেশের কর্মসংস্থান বাড়াতে, জীবনযাত্রার ব্যয় কমাতে এবং কানাডার ভাষা, সংস্কৃতি ও সার্বভৌমত্বের প্রতি সম্মান নিশ্চিত করতে পারে। আগামী কয়েক সপ্তাহে দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা পরস্পরের পণ্যের ওপর কয়েকশ কোটি ডলারের শুল্ক আরোপ করেছে। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে মিশিগান ও মেইনের মতো সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্ক অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

ট্রাম্প জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তির আওতায় কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পও থাকতে পারে। তিনি বলেন, কানাডা পাইপলাইনটি নির্মাণ করবে এবং এর ব্যয়ও বহন করবে। যুক্তরাষ্ট্র এ জন্য পাইপলাইনের পথ নির্ধারণ করে দেবে। তবে প্রকল্পটি কীভাবে আবার চালু হবে, তা এখনো স্পষ্ট নয়।

কানাডার আলবার্টা প্রদেশের তেলসমৃদ্ধ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের কুশিং পর্যন্ত প্রতিদিন ৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিবহনের পরিকল্পনা ছিল কিস্টোন এক্সএল প্রকল্পে। পরে সেখান থেকে তেল পাঠানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের শোধনাগারগুলোতে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে প্রকল্পটির গুরুত্বপূর্ণ একটি অনুমতিপত্র বাতিল করেন। এতে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এর উদ্যোক্তা কানাডার প্রতিষ্ঠান টিসি এনার্জি এতে কয়েকশ কোটি ডলারের ক্ষতির মুখে পড়ে।

পরে প্রতিষ্ঠানটি অপরিশোধিত তেল পরিবহনের ব্যবসা আলাদা করে সাউথ বো নামে নতুন একটি কোম্পানি গঠন করে। সাউথ বো যুক্তরাষ্ট্রের ব্রিজার পাইপলাইনের সঙ্গে মিলে ‘প্রেইরি কানেক্টর’ নামে নতুন একটি পাইপলাইন প্রকল্পের প্রস্তাব দিয়েছে। এটি আলবার্টা থেকে ওয়াইওমিং পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। প্রকল্পটির জন্য কানাডার অংশে আগে বসানো কিস্টোন এক্সএলের কিছু পাইপও ব্যবহার করা হতে পারে। ২০২৭ সালে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার কথা সাউথ বোয়ের।

বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রপ্তানিকারক কানাডা তার উৎপাদিত অপরিশোধিত তেলের ৯০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে পাঠায়।

সূত্র: রয়টার্স

সূত্র: কালবেলা