|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসের প্রতিশ্রুতি হুইপ অপুর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৫:৫৩ পিএম
৩৬০ পঠিত
জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসের প্রতিশ্রুতি হুইপ অপুর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের বাজেট আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই পাস করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সে লক্ষ্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সং...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের বাজেট আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই পাস করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সে লক্ষ্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘আমি আজ আপনাদের কথা দিয়ে গেলাম, আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাস করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব। এ কাজ দ্রুত বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস শুধু অবকাঠামোগত উন্নয়নের বিষয় নয়, এটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসন, শিক্ষা ও গবেষণার পরিবেশ সম্প্রসারণ এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। তাই প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাসের বিষয়ে তিনি বলেন, ‘তৎকালীন জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একক সিদ্ধান্তের কারণে। এরপরই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি মেনে নিয়েছিলেন।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আজ ২১ বছর কেটে গেল আমার প্রিয় প্রতিষ্ঠানের। আমি আশা রাখি যেন আমার শিক্ষক নেতা, শিক্ষার্থী নেতা এবং জকসু নেতারা মিলে একই পরিবার হয়ে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার হয়ে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করবেন।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স