|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন শুরু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ এএম
২৬৯ পঠিত
অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন শুরু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটি তাদের ‘গাড়ি চালক’ পদে ২০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।...

অষ্টম শ্রেণি পাসেই চাকরি দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটি তাদের ‘গাড়ি চালক’ পদে ২০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

পদের বিবরণ

আবেদন শুরু: ২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা

আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

কর্মস্থল: ঢাকা

বয়স: ২ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা: সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, নগর ভবন, ঢাকা। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংকে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: নতুন আরএসএস সোর্স