|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে লাহোর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম
১৮২ পঠিত
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বায়ুদূষণে শীর্ষে লাহোর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে শহরটি। এদিন ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৫, যা অস্বাস্থ্যকর বায়ুর নির্দেশক। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তি...
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে শহরটি। এদিন ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৫, যা অস্বাস্থ্যকর বায়ুর নির্দেশক। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি, শহরটির স্কোর ২০২। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই। আর ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে মঙ্গলবার ঢাকার বায়ুমান ১৬৫ হওয়ায় শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ধরনের বাতাসে দীর্ঘ সময় অবস্থান করলে সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

সূত্র: কালবেলা