মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল
গণমাধ্যম ডেক্স
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির সম্পদ এক দিনেই ৮৫০ কোটি ডলার বেড়েছে। তাঁর প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার কারণে তাঁর এই সম্পদের মূল্যবৃদ্ধি। মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষ ধনী। তিনি বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে পেছনে ফেলে দিয়েছেন।
গতকাল সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ছয় বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে। কিছুদিন আগে আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মসের শেয়ারবাজারে রেকর্ড অভিষেক হয়। এই ঘটনাও তাঁর সম্পদ বৃদ্ধিতে নতুন গতি যোগ করেছে।
ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, গতকাল আম্বানির সম্পদ সাড়ে ১০ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৮০ কোটি ডলার হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি ২৩তম স্থানে উঠে এসেছেন। এখন তিনি এশিয়ার শীর্ষ ধনী। পেছনে ফেলেছেন এশিয়ার শীর্ষ ধনী বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইমিংকে। তাঁর সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার।
আম্বানির সম্পদ বৃদ্ধির মূল কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর বৃদ্ধি। গতকাল বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ১১ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৯ রুপিতে ওঠে। এক দিনে কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলারের বেশি।
রিলায়েন্সের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে ভালো চিত্র দেখা গেছে। ফলে শেয়ারের দামে এই উল্লম্ফন হয়েছে। কোম্পানিটি জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ২৫ হাজার ৫৫০ কোটি রুপি বা প্রায় ২৭০ কোটি ডলার আয় করেছে। অথচ বিশ্লেষকের পূর্বাভাস ছিল, কোম্পানিটি ২১ হাজার ৩৬৭ কোটি রুপি বা প্রায় ২৩৩ কোটি ডলার আয় করতে পারে। বিশেষ করে তেল থেকে রাসায়নিক পণ্য উৎপাদনের ব্যবসা ভালো হওয়া এবং টেলিযোগাযোগ খাতের মুনাফা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।
গতকাল রিলায়েন্সের শেয়ারের এই উত্থানের আগে ২৮ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আম্বানির নিয়ন্ত্রণাধীন জিও প্ল্যাটফর্মস। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩২০ কোটি ডলার সংগ্রহ করছে। আইপিওতে জিও প্ল্যাটফর্মসের মূল্যায়ন করা হয়েছিল প্রায় ১০ হাজার ৬০০ কোটি ডলার। তালিকাভুক্তির প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ২৭ শতাংশ।
মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তাঁর বাবা ধীরুভাই আম্বানি ১৯৫৭ সালে এটি প্রতিষ্ঠা করেন। বাজারমূল্যের দিক থেকে এই কোম্পানি এখন ভারতের সবচেয়ে বড়। তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ, খুচরা বিক্রি, গণমাধ্যম, আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে তাদের ব্যবসা আছে। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১৮ হাজার ৬০০ কোটি ডলার।
২০২৬ সালে ফোর্বসের বিশ্বের বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানির তালিকা ‘গ্লোবাল ২০০০’-এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অবস্থান ছিল ৫৫তম। প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রির পরিমাণ ১১ হাজার ৯৭০ কোটি ডলার; সম্পদের পরিমাণ ২২ হাজার ৯৬০ কোটি ডলার; মুনাফা ৯১০ কোটি ডলার।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পাকিস্তানের কিনজা হাশমীকে ঘিরে কৌতূহল সিনেমাপাড়ায়, শাকিবের জুটি?
জাতীয় -
২
পারমাণবিক বিস্ফোরণে বাংকারে আশ্রয় নিয়ে কি বেঁচে থাকা যাবে
জাতীয় -
৩
দীপের রিমান্ড শুনানির সময় সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক
জাতীয় -
৪
শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত
সারাবাংলা -
৫
ঢাকার ১০ থানায় সড়ক, নালা ও ফুটপাত উন্নয়নে ৭১৪ কোটি টাকার প্রকল্প
জাতীয় -
৬
কনস্টেবলকে প্রকাশ্যে থাপ্পড়ের অভিযোগ সহকারী কমিশনারের বিরুদ্ধে
জাতীয় -
৭
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের শঙ্কা, সন্ধ্যায় বিজিএমইএ’র সংবাদ সম্মেলন
অর্থনীতি -
৮
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
খেলাধুলা -
৯
হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন পেছাল ২১ বার
জাতীয় -
১০
এক হিন্দু পরিবারকে আগলে রেখেছে ৩০০ মুসলিম পরিবার
জাতীয় -
১১
তাহসিফ হত্যাকাণ্ডের আসামির রিমান্ড শুনানিতে ‘সাংবাদিক কেন’ প্রশ্ন বিচারকের
জাতীয় -
১২
পুলিশ-শ্রমিক সংঘর্ষে বহু আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা
জাতীয় -
১৩
৭ নভেম্বর নিয়ে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
জাতীয় -
১৪
ডিসেম্বরে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক
জাতীয় -
১৫
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন