|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্রে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:০৪ পিএম
২১৯ পঠিত
যুক্তরাষ্ট্রে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রথম জন্মদিনের মাত্র দুই দিন আগে গত ২৪ অক্টোবর মারা যায় শিশুটি। এনবিসি শিকাগোকে শিশুটির মা কিশা আভিটা-উইলসন জানান, হ্যালোইন উপলক্ষে একটি অনুষ্ঠানে পশুর আকৃতির বেলুন রাখা হয়েছিল। শিশুটিকে বেলুন থেকে দূরে রাখার চেষ্টা...

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রথম জন্মদিনের মাত্র দুই দিন আগে গত ২৪ অক্টোবর মারা যায় শিশুটি।

এনবিসি শিকাগোকে শিশুটির মা কিশা আভিটা-উইলসন জানান, হ্যালোইন উপলক্ষে একটি অনুষ্ঠানে পশুর আকৃতির বেলুন রাখা হয়েছিল। শিশুটিকে বেলুন থেকে দূরে রাখার চেষ্টা করছিলেন তারা। কিন্তু একটি বেলুনের বাঁধা অংশ খুলে গেলে শিশুটি সেটি হাতে নিয়ে কামড় দেয়। এতে বেলুনের বাঁধা অংশ তার খাদ্যনালির নিচের দিকে আটকে যায়।

মা জানান, দ্রুত শিশুটিকে গাড়ির আসন থেকে তুলে সিপিআর দেওয়ার চেষ্টা করেন তিনি। গলা থেকে বেলুনের অংশ বের করারও চেষ্টা করেন। সঙ্গে থাকা আরেক ব্যক্তিও শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিশুটির শরীর নীল হয়ে যায় এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে জরুরি সেবাকর্মীরাও তাকে বাঁচাতে পারেননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির মৃত্যুতে মা ও স্বজনেরা শোকাহত। এ ঘটনায় মানসিক চাপে শিশুটির মা আগেভাগে প্রসবব্যথা অনুভব করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তখন ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ ঘটনার পর অন্য অভিভাবকদেরও সতর্ক করেছেন শিশুটির মা। বিশেষ করে ছোট শিশুদের আশপাশে বেলুন ও এর ছেঁড়া বা ফেটে যাওয়া অংশ না রাখার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শিশুদের জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে বেলুনের ব্যবহার প্রচলিত হলেও বিশেষজ্ঞদের সতর্কতা হলো, ল্যাটেক্স বেলুন ও এর ছোট টুকরা শিশুদের শ্বাসনালিতে আটকে শ্বাসরোধের ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: এনডিটিভি, নিউইয়র্ক পোস্ট, এনবিসি শিকাগো

সূত্র: নতুন আরএসএস সোর্স