নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত
গণমাধ্যম ডেক্স
স্বাধীনতা সংগ্রামের জাতীয় চার নেতার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমন হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনীর শুরু হওয়ার কথা ছিল।
জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে।
আজ বিকেল চারটায় ছিল ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। এতে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের। প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক প্রথম আলোকে বলেন, অনুষ্ঠান ঘিরে তাদের সব ধরনের প্রস্তুতি ছিল। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের কিছু আগে পুলিশ এসে তাদের অনুষ্ঠান বন্ধ রাখতে বলেন। তারা আক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানান। যেহেতু এটি একটি জাদুঘর, অনেক মূল্যবান নিদর্শন রয়েছে, তাই পরিস্থিতি বিবেচনা করে তাঁরা অনুষ্ঠান স্থগিত রেখেছেন। প্রদর্শনীটি করা হবে কি না, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে তিনি জানান।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেখানে নিরাপত্তা জনিত ঘাটতি ছিল। তাদের আশঙ্কা ছিল ফ্যাসিস্টের দোসরেরা অনুষ্ঠানে আক্রমণ করতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে জাদুঘর কর্তৃপক্ষকে তাদের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এরপর জাদুঘর কর্তৃপক্ষ অনুষ্ঠান বন্ধ করে দেয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়
জাতীয় -
২
সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার
জাতীয় -
৩
এমপি আজিজের বিষয়ে কেন্দ্রকে কিছুই জানাতে চায় না জেলা বিএনপির এক পক্ষ
জাতীয় -
৪
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আইইইই ইন্টারন্যাশনাল ডব্লিউআইই কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং’ অনুষ্ঠিত
জাতীয় -
৫
২ বছর পর জব্দ বিও হিসাবে লেনদেনের সুযোগ, টাকা তোলা বন্ধ
জাতীয় -
৬
রাবির ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
জাতীয় -
৭
চুরি সন্দেহে আটক, অভিযোগ না পাওয়ায় ছেড়ে দিল পুলিশ
জাতীয় -
৮
ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন
জাতীয় -
৯
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
আন্তর্জাতিক -
১০
আজ হাইপারহাইড্রোসিস সচেতনতা দিবস, কখন বুঝবেন অতিরিক্ত ঘাম দুশ্চিন্তার কারণ
জাতীয় -
১১
সিডনিতে আইইউটি অ্যালামনাইদের পুনর্মিলনী
জাতীয় -
১২
কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন, চিফ প্রসিকিউটর বললেন নিষেধাজ্ঞা ছিল না
জাতীয় -
১৩
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
জাতীয় -
১৪
কীভাবে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত
জাতীয় -
১৫
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন