নারায়ণগঞ্জেও সংঘর্ষ, আহত ৯ পুলিশ
গণমাধ্যম ডেক্স
মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা অবরোধ করেন। অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়ি ভাঙচুর করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা একযোগে রাস্তায় নেমে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশনের শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ না করে মূল ফটকের সামনে দাঁড়িয়ে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী মাইক্রো ফাইবার কারখানার শ্রমিকদেরও আন্দোলনে নামতে প্ররোচিত করেন এবং কারখানাটিতে ছুটি ঘোষণা করতে কর্তৃপক্ষকে বাধ্য করেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকদেরও কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিতে বাধ্য করেন।
পরে দুপুর আড়াইটার দিকে কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকার দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ প্রধান সড়কে প্রবেশের মুখ বন্ধ করে দিলেও বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কে প্রবেশ করে অবস্থান নেন। ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুই ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের একপর্যায়ে শ্রমিকরা উচ্ছৃঙ্খল হয়ে সড়কে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল ৫টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। তারা সরে যাওয়ার পরপরই সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আজ নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশের ৩ জন এবং শিল্প পুলিশের ৬ জন সদস্য আহত হয়েছেন।
সার্বিক পরিস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করলে প্রথমে আমরা তাদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে তারা সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর শুরু করলে বিকেল ৫টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দুই ঘণ্টা অবরোধের পর বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছেন এবং যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ
জাতীয় -
২
বেশি সার ব্যবহারে লাগাম, ঝিনাইদহে চালু হচ্ছে সার কার্ড
জাতীয় -
৩
বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাতীয় -
৪
ফিনিশ লাইনের ২ মাইল আগে থেমে গেল র্যাচেলের জীবন
জাতীয় -
৫
ইউক্রেনের হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা
জাতীয় -
৬
আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৭
ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা আরিফিন শুভ
জাতীয় -
৮
মহেশপুরে ধানক্ষেতে পড়েছিল নারীর মরদেহ
জাতীয় -
৯
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
জাতীয় -
১০
যুবদল নেতা হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
জাতীয় -
১১
তিয়াত্তরের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র নষ্টের শুরু
জাতীয় -
১২
বিছানাকান্দি থেকে লক্ষণছড়ার পথে হেঁটে চলা
জাতীয় -
১৩
বোরকা ও হেলমেট পরে পোশাক শ্রমিকদের আন্দোলনে কারা, জানালেন এসপি
সারাবাংলা -
১৪
সন্তান প্রসবের পরই মৃত্যু, তবুও ৭ ঘণ্টা স্যালাইন লাগিয়ে রাখার অভিযোগ
জাতীয় -
১৫
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন