|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজবাড়ীতে প্রবাসী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, খালাস ৩

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:২০ এএম
৪৪৩ পঠিত
রাজবাড়ীতে প্রবাসী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, খালাস ৩
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজবাড়ীর পাংশায় প্রবাসফেরত আব্দুর রহিম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত প্রধান আসামি সাদ্দাম মিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শহিদ মিয়ার ছেলে। সা...
রাজবাড়ীর পাংশায় প্রবাসফেরত আব্দুর রহিম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত প্রধান আসামি সাদ্দাম মিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শহিদ মিয়ার ছেলে। সাজার পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ছোট ভাইকে চাকরি দেওয়ার কথা বলে প্রবাসফেরত আব্দুর রহিমের কাছ থেকে ১০ হাজার টাকা নেন সাদ্দাম। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ৫ নভেম্বর পাংশার একটি ক্যান্টিনের সামনে আব্দুর রহিমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে ৮ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্যগ্রহণ, আসামিপক্ষের জেরা ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। রায়ের পর আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা বলেন, ‘দীর্ঘদিনের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অন্য তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দিয়েছেন। আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট।’

সূত্র: কালবেলা