নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানাতে রাশনা ইমামকে প্রধান করে কমিটি
গণমাধ্যম ডেক্স
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে।
বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। সে সময় তিনি নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেছেন। তার আরেকটি পরিচয় তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। কমিটিতে একজন সাবেক ক্রিকেটারও থাকবেন। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।
কমিটির উল্লেখযোগ্য দিক হলো, এতে বিসিবিসংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের ভেতরের কারও প্রভাব বা স্বার্থের সংঘাতের আশঙ্কা এড়ানোর সুযোগ থাকবে।
নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বলেন, অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুযায়ী অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল বোর্ড।
সে সময় বিসিবির পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল। স্বাধীনভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর দায়িত্বও দেওয়া হয়েছিল ওই কমিটিকে।
তবে এবার নতুন পাঁচ সদস্যের কমিটি গঠনের লক্ষ্য, নারী ক্রিকেটাররা যেন কোনো ধরনের দ্বিধা বা ভীতি ছাড়াই তাদের অভিজ্ঞতার কথা জানাতে পারেন। এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদারে সরকারের সঙ্গে আইওএমের আলোচনা
জাতীয় -
২
পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া
জাতীয় -
৩
দ্বিতীয় সংসারও টিকল না ‘বেবি ডল’ খ্যাত কণিকার
জাতীয় -
৪
হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভে ওসি আহত, পরিস্থিতি থমথমে
জাতীয় -
৫
আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
জাতীয় -
৬
আবার উত্তপ্ত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল: টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গ্রেপ্তার ৫
জাতীয় -
৭
প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন কোন দলে
জাতীয় -
৮
নির্বাচনে হারের দায় ‘ভুয়া রিপাবলিকান’ ও ফক্স নিউজের ওপর চাপালেন ট্রাম্প
জাতীয় -
৯
কানাডার ‘এক্সপ্রেস এন্ট্রি’তে নতুন নিয়ম
জাতীয় -
১০
মাঠের বাইরে দি মারিয়া আসলে কেমন মানুষ: তাঁর অজানা কিছু গল্প
জাতীয় -
১১
পোশাক শ্রমিকদের আন্দোলন কোন পথে
অর্থনীতি -
১২
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, জনপ্রশাসনে ন্যস্ত সেই সচিব
জাতীয় -
১৩
ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’, ফক্স নিউজকে ট্রাম্প
জাতীয় -
১৪
রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প
জাতীয় -
১৫
বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন