শারীরিক প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫, সাকিরুলের স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয়
গণমাধ্যম ডেক্স
শারীরিক প্রতিবন্ধকতা ও নানা প্রতিকূলতা জয় করে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন পটুয়াখালীর বাউফলের সাকিরুল ইসলাম। এবার তার স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। আর সেই স্বপ্ন পূরণে সাকিরুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাকিরুলকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ইউএনও। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক খরচের জন্য তাৎক্ষণিকভাবে তার হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
সাকিরুল ইসলাম বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ প্যাদা বাড়ির বাসিন্দা। তার বাবা মাওলানা মো. মোশাররফ হোসাইন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তার মা একজন গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে সাকিরুল বড়। তিনি বাউফলের ছালেহিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় জিপিএ-৪ পাওয়ার পর থেকেই আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের লক্ষ্য ঠিক করেন সাকিরুল। সেই লক্ষ্য সামনে রেখে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। তবে পথটা সহজ ছিল না। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি অসুস্থতার কারণে একাধিকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। এমনকি পরীক্ষার সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবু হাল ছাড়েননি। প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের মাধ্যমে শেষ পর্যন্ত অর্জন করেন কাঙ্ক্ষিত ফল।
সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত সাকিরুল ইসলাম বলেন, ‘আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। পরীক্ষার সময় একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল, হয়তো পরীক্ষা দিতে পারব না। কিন্তু আমার লক্ষ্য ছিল জিপিএ-৫ পাওয়া। আল্লাহর রহমতে সেই লক্ষ্য পূরণ হয়েছে। ইউএনও স্যার আমাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছেন এবং ১০ হাজার টাকা সহায়তা করেছেন। আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। এখন আমার একটাই লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা।’
ইউএনও সালেহ আহমেদ বলেন, ‘সাকিরুল বাউফলের গর্ব। সে প্রমাণ করেছে, মনোবল দৃঢ় থাকলে শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হতে পারে না। তার চোখে বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন দেখেছি, তা পূরণে প্রশাসন সব সময় পাশে থাকবে। আজ প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে। আমি চাই, সাকিরুল জীবনে আরও বড় হোক।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক: পুলিশ সুপার
সারাবাংলা -
২
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
আন্তর্জাতিক -
৩
দিল্লির ঐতিহাসিক মসজিদ ঘিরে বড় হয়েছেন তাঁরা, এখন উচ্ছেদ হয়ে যেতে হলো ৩১ মাইল দূরে
জাতীয় -
৪
কেঁচোর গোসল
জাতীয় -
৫
এক চোখে আলো নেই, তবু ৪০ বছর ধরে পত্রিকা বিলি করেন ইনামুল
জাতীয় -
৬
সন্তান বড় হচ্ছে, নাকি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে?
লাইফস্টাইল -
৭
সাকিব-রিশাদের পর বিগ ব্যাশে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার মোস্তাফিজ
খেলাধুলা -
৮
রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
জাতীয় -
৯
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা যা যা করতে পারবে
আন্তর্জাতিক -
১০
একসঙ্গে সাত উড়োজাহাজে বোমার হুমকি, ইউরোপজুড়ে আতঙ্ক
আন্তর্জাতিক -
১১
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে ট্রাম্পের দল, জয়ের পথে ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক -
১২
শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে
জাতীয় -
১৩
ইমরান খান: হাসপাতালের জন্য ক্রিকেটে ফেরা, এরপর বিশ্বকাপ জয়
জাতীয় -
১৪
পথিককে রাস্তা বলে দেওয়া: একটি ভুলে যাওয়া সুন্নত
জাতীয় -
১৫
সাংবাদিক পরিচয় জানার পরই হামলা, সাভারে আহত ৩ গণমাধ্যমকর্মী
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন