সিলিন্ডার বিস্ফোরণে নিঃস্ব বেদে সম্প্রদায়ের ১১ পরিবার, পুড়ে মরল বানর
গণমাধ্যম ডেক্স
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের ১১ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি বসতঘরের ১১টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি শিকলে বাঁধা একটি বানরও জীবন্ত দগ্ধ হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে পরিবারগুলো। ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা হলেও ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের অন্তত ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকায় নির্বাচন অফিসের পেছনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর সময় ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলীর ঘরে তার ছেলের বউ গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের আসবাবপত্রে। একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা কামরুল ও ফয়জুল আজিম বলেন, আগুনে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এসব ঘরে রওশন আলী ও খলিলুর রহমানের ১১ ছেলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। একটি বানরও জীবন্ত দগ্ধ হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন বলেন, ঘরে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিল। আগুনে আমারই ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে ৪০ লাখ টাকার বেশি ক্ষতি হতে পারে।
পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তরা সবাই বেদে সম্প্রদায়ের। তারা স্থায়ীভাবে বসতঘর তৈরি করে সেখানে বসবাস করছিলেন। বসতঘর ছাড়া তাদের আর কোনো সম্পদ ছিল না। আগুনে ১১টি পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মো. জসীম উদ্দীন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুই ব্যক্তির মালিকানাধীন চারটি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন ইউএনও।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির অধিবেশনে যোগ দিচ্ছে ইসলামী আন্দোলন
জাতীয় -
২
চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার
জাতীয় -
৩
আগামী ৫ বছরের মধ্যে শরীয়তপুরের ওপর দিয়ে ট্রেন চলবে: হুইপ অপু
জাতীয় -
৪
আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৫
ফ্লোরিডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর রিপাবলিকান বাইরন ডোনাল্ডস
আন্তর্জাতিক -
৬
টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোহোসা
আন্তর্জাতিক -
৭
পাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ
সারাবাংলা -
৮
টেক্সাসে নির্বাচনি পরাজয়ের পর মহাকাশ নিয়ে মন্তব্য মাস্কের
জাতীয় -
৯
পাকিস্তানের সাথে ‘কোলাকুলি’ করবেন ভারত কোচ
জাতীয় -
১০
পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?
আন্তর্জাতিক -
১১
সরিয়ে দেওয়া হলো আশফাকুর রহমানকে, নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান
জাতীয় -
১২
কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে: মাহিন খান
জাতীয় -
১৩
হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া
জাতীয় -
১৪
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৩০
সারাবাংলা -
১৫
হঠাৎ জামালের জায়গায় তপু অধিনায়ক!
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন