হাতের ভেতর কাচ রেখেই সেলাই, অপারেশন করে বের করলেন অন্য চিকিৎসক
গণমাধ্যম ডেক্স
কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে হাতের ভেতরে কাচ ঢুকে গুরুতর আহত হন সাইদার মিয়া। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাতের ভেতরে কাচ রেখেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। এক মাসেরও বেশি সময় ধরে যন্ত্রণায় ভোগার পর অন্য চিকিৎসকের মাধ্যমে অপারেশন করে হাত থেকে কাচের দুটি টুকরো বের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদার মিয়া অত্যন্ত অসহায় ও ভূমিহীন। উপজেলার মজিদের পাড় এলাকায় অন্যের জমিতে আশ্রয় নিয়ে পরিবারসহ বসবাস করেন তিনি। এক মাসেরও বেশি সময় আগে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান সাইদার। এ সময় ভাঙা কাচের আঘাতে তার বাম হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়। হাতের ভেতরে ঢুকে যায় ধারালো কাচের টুকরো।
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
আহত অবস্থায় স্বজনরা তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগ, সেখানে শয্যা বা জায়গা খালি না থাকার কথা বলে তাকে ভর্তি করা হয়নি। ক্ষতস্থানে প্রাথমিক ব্যান্ডেজ ও সাময়িক চিকিৎসা দিয়ে হাতের ভেতরে কাচ রেখেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতাল থেকে ফিরে এক মাসেরও বেশি সময় ধরে হাতের ভেতরে কাচ নিয়ে অসহনীয় যন্ত্রণা ভোগ করেন সাইদার। পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এক্সরে করালে হাতের ভেতরে কাচের দুটি টুকরোর অস্তিত্ব ধরা পড়ে। এরপর অন্য চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার করে সেগুলো বের করা হয়।
ভুক্তভোগী সাইদার মিয়া বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যাওয়ার পর ঘরের ভেতরে থাকা গ্লাসে হাতে আঘাত পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আমাকে চিলমারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কোনো রকম চিকিৎসা দিয়ে হাতের ভেতরে গ্লাস রেখেই ফেরত পাঠানো হয়। পরে সুস্থ না হওয়ায় এক মাসেরও বেশি সময় পর এক্স-রে করালে ভেতরে দুটি কাচের টুকরো দেখা যায়। পরে অপারেশন করে সেগুলো বের করা হয়েছে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, নাকি মানুষকে মেরে ফেলা হয়! এখানে কোনো রোগীকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হয় না। এ ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।’
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, সাইদার মিয়া অত্যন্ত গরিব ও অসহায় মানুষ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা একটু মানবিক হলে এবং যথাযথভাবে ক্ষত পরিষ্কার ও এক্সরে করালে তাকে এক মাস ধরে এমন অমানবিক যন্ত্রণা ভোগ করতে হতো না। হাসপাতালের এমন দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘এটা ভুলবশত হয়ে গেছে। এজন্য সরি। রোগীকে বলেন চিকিৎসা করাতে। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জাতীয় -
২
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
জাতীয় -
৩
ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
জাতীয় -
৪
শিক্ষা-স্বাস্থ্য-পরিচ্ছন্নতা খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
৫
আন্তর্জাতিক শ্রমবাজার সমৃদ্ধিতে বাউবি হতে পারে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
জাতীয় -
৬
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
জাতীয় -
৭
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
জাতীয় -
৮
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
জাতীয় -
৯
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
জাতীয় -
১০
বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
জাতীয় -
১১
গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
জাতীয় -
১২
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতেও রাজপথে অনড় হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
জাতীয় -
১৩
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
জাতীয় -
১৪
দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়কে নেমে ছাত্রীদের বিক্ষোভ
জাতীয় -
১৫
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন