|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২০২৭ সালে ঈদ ও পূজায় কতদিন ছুটি থাকবে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ পিএম
৩৯৪ পঠিত
২০২৭ সালে ঈদ ও পূজায় কতদিন ছুটি থাকবে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকা অনুযায়ী চলতি বছরের (২০২৬) মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শ...

মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকা অনুযায়ী চলতি বছরের (২০২৬) মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে চারদিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

সূত্র: কালবেলা