তাহসিফ হত্যা মামলায় ওই তরুণী দ্বিতীয় দফায় রিমান্ডে
গণমাধ্যম ডেক্স
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ ওই তরুণীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, এই তরুণী ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে তরুণীর কোনো বাগ্বিতণ্ডা হয়েছিল কি না, তাঁদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল কি না, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং এই তরুণী ও দীপের বক্তব্য ক্রসচেক করার জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
শুনানিতে আসামির রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ভিকটিম ও এই আসামি মিলে দুটো রেস্তোরাঁয় ঘুরেছিলেন। এ সময় তাঁরা কী কথা বলেছিলেন, তাঁদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি না, তা জানা প্রয়োজন। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামির সাত দিনের রিমান্ডের প্রার্থনা করছি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমান হোসেন ও আবদুর রহমান শুনানিতে বলেন, ‘আসামিকে এ মামলায় সন্দিহানভাবে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম ও এই আসামি একত্রে রেস্তোরাঁয় গিয়েছিলেন, তা আমরা অস্বীকার করছি না। খাওয়া শেষে ভিকটিম নিজেই এই আসামিকে রাত ১২টার দিকে বাসায় পৌঁছে দেন। এরপর আসামি আর কিছুই জানেন না।’
শুনানিতে এই আইনজীবীরা আরও বলেন, ‘রেস্তোরাঁয় থাকা অবস্থায় তাঁদের মধ্যে কোনো প্রকার ঝগড়াঝাটি, কথা–কাটাকাটি, মনোমালিন্য হয়নি। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোথাও তাঁদের দেখা যায়নি। আসামি একজন শিক্ষার্থী। অসুস্থ ও নারী বিবেচনায় রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করছি।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফ সাউরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ।
৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা আসামি রেখে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপকে। এরপর তাঁকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। পরদিন তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চট্টগ্রামে হামে আরও দুই প্রাণহানি, আক্রান্ত ৮১
জাতীয় -
২
ঢাকায় ভারত-পাকিস্তানের লড়াই: এবার কি হ্যান্ডশেক করবেন, আগের দিনই মিলল উত্তর
জাতীয় -
৩
শতভাগ বিশ্বাস নিয়ে সাফে নামছে বাংলাদেশ
জাতীয় -
৪
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?
আন্তর্জাতিক -
৫
যুক্তরাষ্ট্রে সিনেটের পর প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয়
জাতীয় -
৬
সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ
জাতীয় -
৭
মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়
জাতীয় -
৮
ব্যাডমিন্টনের পর এবার শরীরগঠন ফেডারেশনের দায়িত্বে ডন
খেলাধুলা -
৯
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নতুন উদ্যোগ
জাতীয় -
১০
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম
জাতীয় -
১১
বাংলাদেশি জাহাজের হরমুজ পার হতে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত
জাতীয় -
১২
লটারিতে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, দাবি গণপূর্ত মন্ত্রণালয়ের
জাতীয় -
১৩
এবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস
জাতীয় -
১৪
নাম-পরিচয় নিয়ে ট্রাম্পের ঠাট্টার পর ইতিহাস গড়লেন আবদুল আল-সাইদ, দেখুন নবনির্বাচিত মুসলিম সিনেটরের জীবনের ১০টি জানা-অজানা তথ্য
জাতীয় -
১৫
বিদ্যুৎ ছাড়াই নজরদারি করতে পারে এই সৌরবিদ্যুৎ ক্যামেরা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন