মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সৈয়দ
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেন তিনি।
নাবিলার বাবা-মা ১৯৮০-এর দশকে ভারতের হায়দরাবাদ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। ইলিনয়ের পালাটাইন শহরে জন্ম ও বেড়ে ওঠা নাবিলা ২০২২ সালে মাত্র ২৩ বছর বয়সে নির্বাচনে অংশ নিয়ে অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালেও তিনি আসনটি ধরে রাখেন। এবার সিনেট নির্বাচনে জয় পেলেন।
নির্বাচনি প্রচারে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা এবং ডেটা সেন্টারের ক্রমবর্ধমান সংখ্যা গুরুত্ব পায়। নির্বাচনে প্রার্থীদের প্রচার তহবিলে মোট ৬৫ লাখ ডলার অনুদান জমা পড়ে।
এদিকে ডেমোক্র্যাটদের নির্বাচনি সাফল্যের মধ্যে আরও কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় পেয়েছেন। ভার্জিনিয়া থেকে কংগ্রেস সদস্য সুহাস সুব্রামানিয়াম পুনর্নির্বাচিত হয়েছেন। ফ্লোরিডায় জয় পেয়েছেন পিয়া দান্ডিয়া। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর অরুণা মিলারও পুনর্নির্বাচিত হয়েছেন। তার জন্ম ভারতের হায়দরাবাদে।
অন্যদিকে ওহাইওতে গভর্নর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া বিবেক রামাস্বামী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হয়েছেন।
২০২২ সালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাবিলা বলেছিলেন, তার বাবা-মায়ের ত্যাগের কারণেই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতৃত্বে আসার সুযোগ পেয়েছেন তিনি।
সূত্র: সাউথ ফার্স্ট
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
চট্টগ্রামে হামে আরও দুই প্রাণহানি, আক্রান্ত ৮১
জাতীয় -
২
ঢাকায় ভারত-পাকিস্তানের লড়াই: এবার কি হ্যান্ডশেক করবেন, আগের দিনই মিলল উত্তর
জাতীয় -
৩
শতভাগ বিশ্বাস নিয়ে সাফে নামছে বাংলাদেশ
জাতীয় -
৪
কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, ক্ষমতাচ্যুত হতে পারেন ট্রাম্প?
আন্তর্জাতিক -
৫
যুক্তরাষ্ট্রে সিনেটের পর প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ক্ষমতাসীন রিপাবলিকানদের পরাজয়
জাতীয় -
৬
সরকার বিরোধিতার ফল, সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ
জাতীয় -
৭
মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়
জাতীয় -
৮
ব্যাডমিন্টনের পর এবার শরীরগঠন ফেডারেশনের দায়িত্বে ডন
খেলাধুলা -
৯
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নতুন উদ্যোগ
জাতীয় -
১০
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, মানতে হবে যেসব নিয়ম
জাতীয় -
১১
বাংলাদেশি জাহাজের হরমুজ পার হতে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত
জাতীয় -
১২
লটারিতে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, দাবি গণপূর্ত মন্ত্রণালয়ের
জাতীয় -
১৩
এবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস
জাতীয় -
১৪
নাম-পরিচয় নিয়ে ট্রাম্পের ঠাট্টার পর ইতিহাস গড়লেন আবদুল আল-সাইদ, দেখুন নবনির্বাচিত মুসলিম সিনেটরের জীবনের ১০টি জানা-অজানা তথ্য
জাতীয় -
১৫
বিদ্যুৎ ছাড়াই নজরদারি করতে পারে এই সৌরবিদ্যুৎ ক্যামেরা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন