টেকনাফে চার যুবককে পাহাড়ে নিয়ে নির্যাতন, দুজনের মরদেহ উদ্ধার
গণমাধ্যম ডেক্স
কক্সবাজারের টেকনাফে মাদক–সংক্রান্ত বিরোধের জেরে চার যুবককে পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট কার্যালয়ের পাশের একটি পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার প্রয়াত আবদুস সালামের ছেলে মোকতার কামাল (৩৭) এবং উখিয়া উপজেলার বালুখালী এলাকার আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ আকবর (৩২)।
আহত দুজন হলেন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলী এলাকার ইলিয়াস (৪০) ও সিএনজিচালিত অটোরিকশাচালক আলী আহমদ (৩০)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পানখালী বন বিট কার্যালয়ের পাশের একটি পাহাড়ে ইলিয়াস ও আলী আহমদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁদের উদ্ধার করতে গিয়ে মোকতার কামালের মরদেহ পাওয়া যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং বেলা একটার দিকে একই পাহাড় থেকে মোহাম্মদ আকবরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী দাবি করেন, ইয়াবা বড়ি আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে চার যুবকের ওপর নির্যাতন চালানো হয়। এতে দুজনের মৃত্যু হয়।
স্থানীয় তিনটি সূত্রের দাবি, হ্নীলা এলাকায় মাদক কারবারে পাঁচ থেকে সাতটি দল সক্রিয়। এসব দলের সদস্যদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। মাদক কারবারের নিয়ন্ত্রণ ও লেনদেনকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায়ই ওই এলাকায় মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতেও রাজপথে অনড় হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
জাতীয় -
২
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
জাতীয় -
৩
দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়কে নেমে ছাত্রীদের বিক্ষোভ
জাতীয় -
৪
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
জাতীয় -
৫
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি
জাতীয় -
৬
ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে
জাতীয় -
৭
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটকে সমর্থন দেবে প্রধান আরব জোট
জাতীয় -
৮
১ লাখ গাছ রোপণ করল আড়ং
জাতীয় -
৯
শান্তিবাগে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
জাতীয় -
১০
পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা
জাতীয় -
১১
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত
জাতীয় -
১২
জন্মদিনে স্মরণ: মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ, অনন্য আলী যাকের
জাতীয় -
১৩
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
জাতীয় -
১৪
৬ মাস আগেই নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের
জাতীয় -
১৫
হাজি আশরাফ আলীর ইন্তেকাল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন