|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৩ পিএম
২৯৮ পঠিত
রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় আহত আরেক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। বুধবার (৪ নভেম্বর) ভারতের রিয়াদ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (৪ নভেম্বর) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত...

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় আহত আরেক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। বুধবার (৪ নভেম্বর) ভারতের রিয়াদ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৪ নভেম্বর) আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ভারতীয় নাগরিকের নাম শেখ সাঈদ। তিনি তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার বাসিন্দা। হামলায় গুরুতর আহত হওয়ার পর তিন সপ্তাহের বেশি সময় ধরে রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিপুল আরব নিউজকে বলেন, সাঈদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন তিনি। তার দুই ভাই রিয়াদে কর্মরত।

রাষ্ট্রদূত জানান, সাঈদের চিকিৎসার সময় দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী ভারতীয়রা তার দুই ভাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। সৌদি কর্তৃপক্ষও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে। পরিবারের অনুরোধে রিয়াদেই সাঈদের জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে দূতাবাস সব ধরনের সহায়তা দেবে।

এর আগে একই হামলায় আহত ভারতের হায়দরাবাদের ৪৬ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়। এ ছাড়া কেরালার আরেক ভারতীয় নাগরিক এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। আহত আরও একজন ভারতীয় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

হামলায় নিহত ১৪ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং ১০ জন বিদেশি। বিদেশিদের মধ্যে দুই বাংলাদেশি ও দুই ভারতীয় রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিকও নিহত হয়েছেন।

হামলার জন্য ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াকে দায়ী করা হয়েছে। বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে ভারতীয় দূতাবাস।
  
সূত্র: আরব নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স