চট্টগ্রামে এরশাদ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রাম নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এরশাদ হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস এ রায় দেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ হাসেম।
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
তিনি কালবেলাকে বলেন, তিন আসামি আপন ভাই। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তারা একসঙ্গে এরশাদকে হত্যা করেন। মামলায় ২৩ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডের প্রত্যাশা করেছিলাম। তবে ঘটনার সময় আসামিদের বয়স বিবেচনায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন এরশাদ। নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় মহিউদ্দিনের গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ইরান ও ইমতিয়াজ তাকে ঝাপটে ধরেন। এ সময় আরমান ছুরি দিয়ে তার কপাল, ঘাড়, বুক ও পিঠে একাধিক আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় এরশাদ সাবের আহম্মদ ও দিদারের দোকানের সামনে গিয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ এপ্রিল তার মৃত্যু হয়।
এ ঘটনায় এরশাদের বাবা মোহাম্মদ রফিক বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামি করা হয় তিন ভাই আরমান (৩০), ইরান (২৩) ও ইমতিয়াজকে (২১)। তারা নগরের ইপিজেড থানার ২ নম্বর মাইলের মাথার মহব্বত মুন্সি বাড়ি এলাকার মৃত আবুল বশরের ছেলে। পারিবারিক বিরোধের জেরে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
মামলাটির তদন্ত করেন তৎকালীন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম। ২০১১ সালে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র আরও জানিয়েছে, এরশাদ হত্যা মামলার বিচারিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আরেকটি হত্যাকাণ্ডের ঘটনাও সামনে এসেছে। ওই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন লায়লা বেগম, তার স্বামী কবির আহম্মেদ ও ছেলে ওমর ফারুক।
২০২২ সালের জানুয়ারিতে নিজ বসতভিটায় হামলার শিকার হন লায়লা ও তার ছেলে ওমর ফারুক। গুরুতর আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৬ জানুয়ারি মারা যান লায়লা। এ ঘটনায় ইরান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইপিজেড থানায় হত্যা মামলা করা হয়।
পরে ১১ জানুয়ারি জোরারগঞ্জ থানার ইছাখালী ইকোনমিক জোনের ভাবির মোড় এলাকা থেকে ইরানকে গ্রেপ্তার করে র্যাব।
পুলিশি তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় দুটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জাতীয় -
২
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
জাতীয় -
৩
ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
জাতীয় -
৪
শিক্ষা-স্বাস্থ্য-পরিচ্ছন্নতা খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
৫
আন্তর্জাতিক শ্রমবাজার সমৃদ্ধিতে বাউবি হতে পারে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
জাতীয় -
৬
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
জাতীয় -
৭
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
জাতীয় -
৮
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
জাতীয় -
৯
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
জাতীয় -
১০
বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
জাতীয় -
১১
গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
জাতীয় -
১২
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতেও রাজপথে অনড় হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
জাতীয় -
১৩
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
জাতীয় -
১৪
দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়কে নেমে ছাত্রীদের বিক্ষোভ
জাতীয় -
১৫
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন