|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঘুমন্ত ছোট ভাইকে হত্যাচেষ্টা, বড় ভাই গ্রেপ্তার 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ পিএম
২৭০ পঠিত
ঘুমন্ত ছোট ভাইকে হত্যাচেষ্টা, বড় ভাই গ্রেপ্তার 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পূর্বশত্রুতার জেরে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় আপন ছোট ভাইয়ের গলায় ধারালো হাসুয়া দিয়ে কোপ দেওয়ার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদার তারিনীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসান আলী (২৭) তারিনীপুর মাঠপাড়ার মো....

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পূর্বশত্রুতার জেরে শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় আপন ছোট ভাইয়ের গলায় ধারালো হাসুয়া দিয়ে কোপ দেওয়ার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদার তারিনীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান আলী (২৭) তারিনীপুর মাঠপাড়ার মো. ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর সদর থানাধীন পিরোজপুর ফুলবাগানপাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত ২টার দিকে তারিনীপুর গ্রামের রংমিস্ত্রী হোসেন আলী (২৩) নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গলায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় এজাহার করেন। এর পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানায় মামলা রুজু করা হয়।

চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ। তদন্তে এ ঘটনায় ভুক্তভোগীর আপন বড় ভাই হাসান আলীর জড়িত থাকার বিষয়টি সামনে আসে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা থানাধীন তারিনীপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাসান আলী ভুক্তভোগী ছোট ভাই হোসেন আলীর সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে ধারালো হাসুয়া দিয়ে গলায় আঘাত করে হত্যাচেষ্টার কথা স্বীকার করেন। ঘটনার পর তিনি পালিয়ে মেহেরপুরে চলে যান বলেও জানান।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স