কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি
গণমাধ্যম ডেক্স
কুমিল্লার মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ও টাকা লুটের ঘটনায় ইদ্রিস মিয়া (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে এসআরবি-১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, ইদ্রিস মিয়া আন্তজেলা ডাকাত দলের সরদার। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।
ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর চৌমুহনী এলাকার মৃত হেকিম আবদুল মান্নানের ছেলে। তাঁকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্র জানায়, গত সোমবার রাতে মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর থেকে রামচন্দ্রপুরগামী সড়কে ডাকাতির ঘটনাটি ঘটে। লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাটের আড়ত থেকে ইলিশ মাছ কিনে পিকআপে করে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন গাড়িচালক ও আরেক সহযোগী। রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে একটি সাদা রঙের পিকআপ তাঁদের গাড়ির গতিরোধ করে। এ সময় ১০–১২ জন দেশি অস্ত্র নিয়ে তাঁদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রাখা হয়। পরে ডাকাতেরা প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশবোঝাই পিকআপ এবং বেল্লাল হোসেনের কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। এ ঘটনায় বেল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় ডাকাতির অভিযোগে মামলা করেন।
সাদমান ইবনে আলম আরও বলেন, এ ঘটনায় পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ইদ্রিস মিয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ইদ্রিসের অবস্থান ঢাকার যাত্রাবাড়ীতে শনাক্ত করা হয়। গতকাল মঙ্গলবার রাতে এসআরবি-১১, কুমিল্লা এবং এসআরবি-১০, যাত্রাবাড়ীর একটি যৌথ দল প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এসআরবি সূত্র জানায়, ডাকাতির ঘটনার পর গ্রেপ্তার এড়াতে ইদ্রিস মিয়া আত্মগোপনে চলে যান। বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আসছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও ডাকাতি ছাড়া তাঁর আয়ের অন্য কোনো নির্ধারিত উৎস না থাকার তথ্য জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জাতীয় -
২
বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা
জাতীয় -
৩
ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
জাতীয় -
৪
শিক্ষা-স্বাস্থ্য-পরিচ্ছন্নতা খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
৫
আন্তর্জাতিক শ্রমবাজার সমৃদ্ধিতে বাউবি হতে পারে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
জাতীয় -
৬
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
জাতীয় -
৭
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
জাতীয় -
৮
চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
জাতীয় -
৯
স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই
জাতীয় -
১০
বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
জাতীয় -
১১
গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
জাতীয় -
১২
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতেও রাজপথে অনড় হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
জাতীয় -
১৩
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
জাতীয় -
১৪
দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়কে নেমে ছাত্রীদের বিক্ষোভ
জাতীয় -
১৫
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন