|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রিয়াল-ম্যানসিটি চেনারূপেই, লিভারপুলের হোঁচট, ৯ গোল করে কোমোর রেকর্ড

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০১:২৯ এএম
৩৭৮ পঠিত
রিয়াল-ম্যানসিটি চেনারূপেই, লিভারপুলের হোঁচট, ৯ গোল করে কোমোর রেকর্ড
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে দানবীয় রূপ ধারণ করেছে সেস ফ্যাব্রেগাসের কোমো। বুধবার রাতে লেন্সকে রীতিমত উড়িয়ে দিয়েছে ক্লাবটি। অ্যাথেন্সে পিছিয়ে পড়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমের ফাইনালিস্ট আর্সেনাল জিতেছে স্লাভিয়া প্রাহার বিপক্ষে। ম্যানচেস্টার সিটি হারিয়েছে আরবি লেইপজিগকে। তবে ফেনেরবাচে হেরে বসেছে লিভারপুল। ফেনেরবাচের মাঠে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। ২৫ মিনিটে ট্রে নিওনির গোলে লিড নেয় ইংলিশরা। ২৯ মিনিটে মেসন গ্রিনউডের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৯ মিনিটে আলেকজান্ডার ইসাকের গোলে আবারও এগিয়ে যায় অলরেডরা। ৭৩ মিনিটে আর্চি ব্রাউন এবং ৭৯ মিনিটে বেদাত মুরিকি গোল করলে জয় পায় তুরস্কের ক্লাবটি। ম্যাচের আগে রিয়াল কোচ হোসে মরিনহো বলেছিলেন, এখন পর্যন্ত গ্রিসে ৮ বার সফর করে জয় পেয়েছেন কেবল একবার। নবম সফরে সংখ্যাটি দাঁড়াল দুইয়ে। এইকে অ্যাথেন্সের বিপক্ষে রিয়াল জিতেছে ৩-২ গোলে। শুরুটা ভালো হয়নি লস ব্লাঙ্কোসদের। অ্যাথেন্স ১২ মিনিটে আবুবাকারি কোইটার গোলে লিড নেয়। ৩২ মিনিটে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। ৭৫ মিনিটে স্টাভরোস পিলিওসের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৮ মিনিটে ফের সমতায় ফেরে রিয়াল, গোল করেন কাইলিয়ান এমবাপে। ৯০ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। তিন মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাথেন্সের কোইটা। লেন্স ঘরে কোমোর সামনে একদম বিবর্ণ হয়ে পড়ে। তাসোস ডুভিকাসের হ্যাটট্রিকে ফ্যাব্রেগাসের শিষ্যরা জিতেছে ৯-১ গোলে। এপর্যন্ত চ্যাম্পিয়ন লিগে কোন একক ম্যাচে ৯ গোলই সর্বোচ্চ। এই রেকর্ডে তারা ভাগ বসিয়েছে বায়ার্ন মিউনিখের সঙ্গে। ২০২৪ সালে জার্মান জায়ান্টরা ডায়নামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছিল। ডুভিকাস ছাড়াও একটি করে গোল করেছেন নিকো পাজ, লুকাস দা কুনহা, মার্ক-অলিভার কেম্পফ, মাটিয়া লিবারালি, মার্টিন বাতুরিনা এবং মাত্তেও পাপাসিওলি। লেন্সের একমাত্র গোলটি করেন রুবেন আগিলার। জার্মানিতে লেইপজিগের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ম্যানসিটি। ৩৭ মিনিটে কাস্তেলো লুকেবা নিজেদের জালে বল জড়ালে লিড পায় সিটিজেনরা। ৪৯ মিনিটে রিডল বাকু গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৫৮ মিনিটে সিটিকে এগিয়ে নেন এনজো ফের্নান্দেজ। ৬১ মিনিটে আবারও সমতায় স্বাগতিকরা, গোল করেন আন্তোনিও নুসা। ৭৮ মিনিটে সিরির জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। স্লাভিয়া প্রাহাকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের নবম মিনিটে ননি মাদুকের গোলে লিড নেয় ইংলিশ চ্যাম্পিয়নরা। ৩৮ মিনিটে ব্যবধান দিগুণ করেন ভিক্টর গায়কোরেস। ৯০তম মিনিটে উইক্টর নোভাকের গোলে ব্যবধান কিছুটা কমায় প্রাহা। রাতের বাকি ম্যাচে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। নাপোলির বিপক্ষে ৪-১ গোলে জিতেছে পোর্তো। পিএসভিকে ২-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগে। ভাইকিং ৪-১ গোলে জিতেছে সাবাহর বিপক্ষে।