ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিবারের
গণমাধ্যম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর ইখতারা সরকার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইখতারারের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলম তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
‘নবাব’ আনোয়ার হোসেনকে মনে রাখেনি কেউ
ইখতারা সরকার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীর আলম নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। গতকাল সন্ধ্যায় ইখতারার মরদেহ বাবার বাড়িতে আনা হয়। রাত ১০টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে ইখতারার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। প্রায় এক বছর আগে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। নেশার টাকার জন্য জাহাঙ্গীর প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।
পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে ইখতারার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। প্রায় এক বছর আগে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
দেড় মাস আগে স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন ইখতারা। গত শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
ইখতারার পরিবারের ভাষ্য, গত শনিবার ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হন। এই সুযোগে ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন জাহাঙ্গীর। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে আশুগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গত রোববার ইখতারার ভগ্নিপতি রুবেল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি চিকিৎসকের বরাতে প্রথম আলোকে বলেন, ওই নারীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘নবাব’ আনোয়ার হোসেনকে মনে রাখেনি কেউ
জাতীয় -
২
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
জাতীয় -
৩
কাশিমপুর কারাগারে বন্দির ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা কিনা যাচাই করছে কর্তৃপক্ষ
জাতীয় -
৪
বিএনপির এমপিপ্রার্থীর গাড়িতে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
৫
‘সমাজ নষ্ট করা’ তারকাদের নাম নিতে রুচিতে বাধে রাশেদের
জাতীয় -
৬
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, মাটির নিচে গোপন ট্যাংক
জাতীয় -
৭
টেকেরহাটের শেষ সিনেমা হলও কি বন্ধের পথে, বাঁচাতে কী টোটকা দিলেন মালিক?
জাতীয় -
৮
শেয়ারবাজারে ধস, ভোটারদেরই দুষলেন ট্রাম্প
আন্তর্জাতিক -
৯
মার্কো রুবিও আর ট্রাম্প প্রশাসনে থাকতে চাইছেন না, কিন্তু কেন
জাতীয় -
১০
পরকালে যা হবে মুমিনের একমাত্র সঙ্গী
জাতীয় -
১১
সিলেটের বাণিজ্য মেলায় কী কী পাওয়া যাচ্ছে
জাতীয় -
১২
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
লাইফস্টাইল -
১৩
উত্তর কোরিয়ায় বিশ্বমানের হ্যাকার গড়ে তুলছেন কিম, দিচ্ছেন পুরস্কার
জাতীয় -
১৪
বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম
জাতীয় -
১৫
রোনালদোর অবসরের মুহূর্তগুলো অন্যরকম হোক, চাওয়া মরিনহোর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন