|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ এএম
৩৮৭ পঠিত
আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আইফোন ও আইপ্যাডে চিরচেনা কালো ‘এক্স’ লোগোর বদলে একাধিক নতুন নকশার এক্স আইকন ব্যবহার করা যাবে।

আইফোন ও আইপ্যাডে চিরচেনা কালো ‘এক্স’ লোগোর বদলে একাধিক নতুন নকশার এক্স আইকন ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা দিতে এক ডজনের বেশি বিকল্প আইকন যুক্ত করেছে এক্স। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, টুইটার থেকে নাম পরিবর্তন করে এক্স হওয়ার পর এবারই এক্স অ্যাপের আইকনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

নতুন হালনাগাদে আগের বিকল্প আইকনগুলো সরিয়ে সেগুলোর জায়গায় যুক্ত করা হয়েছে সম্পূর্ণ নতুন নকশার আইকন। এর মধ্যে মহাকাশের বিভিন্ন অনুষঙ্গ থেকে অনুপ্রাণিত নকশাও রয়েছে। তবে নতুন আইকন ব্যবহারের সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। কেবল এক্স প্রিমিয়ামের গ্রাহকেরাই এই সুবিধা পাবেন।

এর আগে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে এক্স অ্যাপে সাময়িকভাবে বিকল্প আইকন ব্যবহারের সুযোগ দেওয়া হতো। ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটির পরিচিত নীল পাখির লোগো সরিয়ে কালো ‘এক্স’ প্রতীক চালু করা হয়। পরে মহাকাশভিত্তিক নকশার কয়েকটি বিকল্প আইকনও যুক্ত হয়েছিল। তবে এবারের হালনাগাদে পুরোনো সব বিকল্প আইকন সরিয়ে নতুন নকশা যুক্ত করা হয়েছে।

আইফোন বা আইপ্যাডে এক্স অ্যাপের আইকন পরিবর্তন করতে প্রথমে অ্যাপটি চালু করে সেটিংস মেনু থেকে সাবস্ক্রিপশন অপশনে যেতে হবে। সেখানে অ্যাপ আইকনস নির্বাচন করলে নতুন নকশার আইকনগুলো দেখা যাবে। পছন্দের আইকনটিতে ট্যাপ করলেই সেটি ডিভাইসের হোম স্ক্রিনে প্রদর্শিত হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সূত্র: প্রথম আলো