শিশু মিথ্যা বললে অভিভাবকেরা যে ৫টি ভুল করেন
গণমাধ্যম ডেক্স
সন্তান মিথ্যা বলছে, এমনটা জানার পর অনেক অভিভাবকই হতাশ হন, রেগে যান। কেউ সন্তানকে ধমক দেন, বকাঝকা করেন। কেউ আবার তার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। মনে প্রশ্ন জাগে, সন্তান কি তবে ভালো মানুষ হয়ে উঠছে না? তাকে কি আরও কঠোর শাসনে রাখতে হবে? অথচ শিশুরা সব সময় খারাপ উদ্দেশ্যে মিথ্যা বলে না। কখনো শাস্তির ভয়ে, কখনো নিজের সুবিধার জন্য, আবার কখনো অন্যের মনে কষ্ট না দিতেও তারা মিথ্যা বলতে পারে। শিশুদের সততা ও সামাজিক বিকাশ নিয়ে গবেষণার আলোকে অভিভাবকদের পাঁচটি প্রচলিত ভুল ধারণা তুলে ধরেছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ভিক্টোরিয়া তালওয়ার
১. ভালো শিশুরা মিথ্যা বলে না
প্রায় সব শিশুই জীবনের কোনো না কোনো পর্যায়ে মিথ্যা বলে। তাই সন্তান মিথ্যা বললেই তাকে খারাপ শিশু ভাবার কারণ নেই; বরং কেন সে মিথ্যা বলছে, তা বোঝার চেষ্টা করুন। কারণটি বুঝতে পারলে তাকে সততার গুরুত্ব বোঝানো এবং সঠিক আচরণ শেখানো সহজ হবে।
২. মিথ্যা বলার অর্থই হলো কোনো সমস্যা আছে
শৈশবে মাঝেমধ্যে মিথ্যা বলা অস্বাভাবিক নয়। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা, নিজের আচরণ নিয়ন্ত্রণ করা এবং সামাজিক পরিস্থিতি সামলানোর দক্ষতা গড়ে ওঠার সঙ্গে মিথ্যা বলার সম্পর্ক থাকতে পারে।
তবে এর অর্থ এই নয় যে শিশুকে মিথ্যা বলতে উৎসাহ দিতে হবে। গল্প, আলোচনা এবং নিজেদের আচরণের মাধ্যমে তাকে সত্য বলার গুরুত্ব শেখান।
৩. শাস্তি দিলেই মিথ্যা বলা বন্ধ হবে
কঠোর শাস্তির ভয়ে শিশু সাময়িকভাবে মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারে। কিন্তু শাস্তির ভয় বেশি হলে সে সত্য স্বীকার না করে নিজের ভুল লুকানোর চেষ্টা করতে পারে।
তাই শুধু শাস্তি দেওয়ার বদলে সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলুন। সত্য বলার জন্য তার প্রশংসা করুন। ভুল করলে তার ধরন ও বয়স অনুযায়ী যুক্তিসংগত ব্যবস্থা নিন।
৪. সব মিথ্যাই সমান গুরুতর
শাস্তি এড়াতে মিথ্যা বলা আর কারও মনে কষ্ট না দিতে সত্য গোপন করা এক বিষয় নয়। আবার নিজের সুবিধা আদায়ের জন্য মিথ্যা বলার উদ্দেশ্যও আলাদা।
তাই সব মিথ্যাকে একইভাবে বিচার করবেন না। কোন পরিস্থিতিতে এবং কেন সন্তান মিথ্যা বলেছে, তা বোঝার চেষ্টা করুন। সেই অনুযায়ী তাকে সত্য বলার গুরুত্ব বোঝান।
৫. সন্তান মিথ্যা বললে তাকে আর বিশ্বাস করা যায় না
সন্তানের মিথ্যা অভিভাবকের বিশ্বাসে আঘাত করতে পারে। তবে একটি ঘটনা দিয়েই তার চরিত্রের চূড়ান্ত বিচার করা ঠিক নয়।
প্রতিকূলতা জয় করে আলো ছড়াচ্ছেন যিনি
বিশ্বাস গড়ে ওঠে দীর্ঘদিনের আচরণ ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে। তাই সন্তান মিথ্যা বললে তাকে অবিশ্বাস করার বদলে বিষয়টি নিয়ে সহানুভূতির সঙ্গে কথা বলুন। সততা, বিশ্বাস এবং সম্পর্কের গুরুত্ব বোঝানোর সুযোগ হিসেবে ঘটনাটিকে কাজে লাগান।
সূত্র: সাইকোলজি টুডে
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
৮ বছর পর বাংলাদেশে আজ শুরু হচ্ছে সাফ, দেখবেন কোথায়?
খেলাধুলা -
২
জামিন পেলেন পরীমনি, ৫০০ টাকা মুচলেকা
জাতীয় -
৩
‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’—আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি
জাতীয় -
৪
৮০০ কোটি আয় করা রজনীকান্তর ‘জেলার ২’ এবার দেখা যাবে ঘরে বসেই
জাতীয় -
৫
সুরের জগতে এআইয়ের ঢেউ
জাতীয় -
৬
ট্রাম্পের ভূমিধস বিপর্যয়ের পেছনে কেন কানাডার নাম আসছে
জাতীয় -
৭
ভিনগ্রহের প্রাণীর খোঁজে রহস্যময় রেডিও সংকেত শনাক্ত করলেন বিজ্ঞানীরা
জাতীয় -
৮
যুক্তরাষ্ট্রে কংগ্রেস দখলের পর ডেমোক্র্যাটরা কী করতে পারবে ও কী পারবে না?
আন্তর্জাতিক -
৯
এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগ
জাতীয় -
১০
স্যরি: ছোট্ট শব্দ, অনেক কাজ
জাতীয় -
১১
যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প-মোদি-জ্ঞানেশকে নিয়ে ভারতে কী কী হচ্ছে
জাতীয় -
১২
সাভারে নেই কোনও আন্দোলন, কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা
সারাবাংলা -
১৩
গাজীপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
সারাবাংলা -
১৪
শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতা শিল্প খাতকে ঝুঁকির মুখে ফেলছে: এবি পার্টি
জাতীয় -
১৫
বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
Test Sports News 3
খেলা -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন