|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ এএম
২৭৫ পঠিত
এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ২০২৬-২৭ সেশনের ভর্তি পরীক্ষা ১৫ ও ২২ জানুয়ারি ২০২৭ পুনর্নির্ধারিত হয়েছে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচিতে ১৫ ও ২২ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

আগামী ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) এবং ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়তে চাইলে আবেদন শুরু হবে ২০ ডিসেম্বর ২০২৬। আবেদনের সুযোগ ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

ভর্তির বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন চলছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন। এইচএসসি পরীক্ষায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হার সবচেয়ে কম। জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে এবার।

সূত্র: প্রথম আলো