|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এফবিসিসিআই-ল্যাবএইড স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৮ পিএম
১৮০ পঠিত
এফবিসিসিআই-ল্যাবএইড স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এফবিসিসিআইয়ের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার...
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এফবিসিসিআইয়ের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ও হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা ও করপোরেট স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড় পাবেন। রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম। চুক্তি অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে অবস্থিত ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামে এই সুবিধা পাওয়া যাবে। আউটডোর ডায়াগনস্টিকস, উন্নত মেডিকেল ইমেজিং এবং ইনডোর বেড চার্জে বিশেষ ছাড় প্রযোজ্য হবে। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. আলমগীর এবং সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মো. আব্দুল খালেক। ল্যাবএইডের পক্ষে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিইও ডা. সম্বিত কুমার দাস, চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কাউসার জাহান। অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ও তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। এফবিসিসিআইয়ের সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্যে আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এফবিসিসিআই ও ল্যাবএইড উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, এই সমঝোতা দেশের ব্যবসায়ী সমাজের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন চিকিৎসাসেবার পথ আরও প্রশস্ত করবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স