|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর, সম্পাদক মিলন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ পিএম
১৭২ পঠিত
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর, সম্পাদক মিলন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান (আচ্চু মিয়া)। তিনি দৈনিক সংবাদের প্রতিনিধি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তিনি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর...

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান (আচ্চু মিয়া)। তিনি দৈনিক সংবাদের প্রতিনিধি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তিনি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১ জন। সভাপতি পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার আলম পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। 
অন্যদিকে, সহ-সভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনুর রহমান।

সূত্র: নতুন আরএসএস সোর্স