|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, বহিষ্কার ৯ শিক্ষার্থী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ পিএম
৩৩৯ পঠিত
গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, বহিষ্কার ৯ শিক্ষার্থী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া বিষয়টি নিশ্চিত...

গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্কুলটিতে কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এতে ছাত্র-শিক্ষকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করতে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা করা। পরে অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটা শিক্ষাঙ্গণে চলছে আলোচনা ও সমালোচনা। 

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়া জানান, স্কুলের শ্রেণিকক্ষে নয় জন শিক্ষার্থী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। তারা স্কুলের আইনশৃঙ্খলা ও নিয়ম-নিতি ভঙ্গ করেছে এবং স্কুলের পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে চেয়েছে। তাই শিক্ষাঙ্গণের পরিবেশ ঠিক রাখার জন্য তাদের টিসি দেওয়া হয়েছে। 
 

সূত্র: নতুন আরএসএস সোর্স