আন্দোলনে ঢুকে ফ্যাসিস্টদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: আইয়ুব খান
গণমাধ্যম ডেক্স
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। একই সঙ্গে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় যুবদলের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচি ও মৌন মিছিলে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে এলাকাবাসীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেন, শ্রমিকদের আন্দোলন এখন আর তাদের হাতে নেই। সাধারণ শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করছেন না। তাদের সঙ্গে মিশে গিয়ে ফ্যাসিস্টদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে আন্দোলনের নামে কেউ যদি কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আইয়ুব খান আরও বলেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে লাখ লাখ শ্রমিকের জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। এ শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে শিল্পকারখানায় নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। কোনো গোষ্ঠী যেন নিজেদের স্বার্থে শ্রমিকদের ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এদিন সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশের অর্থনৈতিক পুনর্জাগরণ: কর্তৃত্ববাদের উত্তরাধিকার, শ্রমিক অসন্তোষ ও রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক পরীক্ষা
জাতীয় -
২
বিনা খরচে মালয়েশিয়ার এক কোম্পানিতে কর্মী পাঠাবে বোয়েসেল
জাতীয় -
৩
২০ দেশের ৯৪ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মিলনমেলা বসছে আইআইইউসিতে
জাতীয় -
৪
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তিনযুগ
জাতীয় -
৫
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্যের মৃত্যু
জাতীয় -
৬
মার্কিন ও জাপানি ব্র্যান্ডের ‘ফুড সাপ্লিমেন্ট’ তৈরি হচ্ছিল রাজশাহীর এক বাড়িতে
জাতীয় -
৭
আদালতে উচ্ছৃঙ্খল পরীমনি
জাতীয় -
৮
সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা
জাতীয় -
৯
রোনালদোর ২৩ বছরের কীর্তি মাপবেন কী দিয়ে
জাতীয় -
১০
দুর্গম সীমান্তে সাপের কামড়ে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হলো চট্টগ্রাম সিএমএইচে
জাতীয় -
১১
ভাঙা সাঁকোই ৮ গ্রামের মানুষের একমাত্র ভরসা, ঝুঁকি নিয়ে নদী পারাপার
জাতীয় -
১২
আমরা তিন পয়েন্ট পেয়েছি যার ‘যোগ্য’ ছিলাম: ডুলি
জাতীয় -
১৩
তৈরি পোশাকশিল্প শুধু একটি খাত নয়, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন
জাতীয় -
১৪
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া সমাপ্ত
জাতীয় -
১৫
ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন