|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তাহসিফের মৃত্যুরহস্য উদঘাটনে তৃতীয় দফায় রিমান্ডে দীপ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম
২৮৬ পঠিত
তাহসিফের মৃত্যুরহস্য উদঘাটনে তৃতীয় দফায় রিমান্ডে দীপ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুরহস্য উদঘাটনে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মূলত সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৫ প্রশ্নের খুঁজে দীপের বিরুদ্ধে এ রিমান্ড আবেদন করে পুলিশ।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢ...

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুরহস্য উদঘাটনে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মূলত সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৫ প্রশ্নের খুঁজে দীপের বিরুদ্ধে এ রিমান্ড আবেদন করে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেখানে ৫ কারণে তাকে ফের রিমান্ডে চাওয়া হয়।

যে ৫ কারণে রিমান্ডের আবেদন করা হয়েছে তা হলো:

১. কেন ও কী কারণে তাহসিফ সাউরিকে হত্যা করা হয়েছে (যেমন: পূর্ব শত্রুতা, আর্থিক লেনদেন, নাকি রাজনৈতিক বা ব্যক্তিগত কোন্দল) তা নিশ্চিত হওয়া।

২. হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা।

৩. মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের তথ্য সংগ্রহ করা। এই হত্যার পেছনে কোনো মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী) ভাড়াটে খুনি বা সাহায্যকারী জড়িত রয়েছে কি না এবং তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা।

৪. ঘটনার চাক্ষুষ সাক্ষী বা সিসিটিভি ফুটেজের তথ্যের সঙ্গে আসামির জবানবন্দি মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিলিয়ে দেখা।

৫. এছাড়া অপরাধের ধরন ও প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এরপর প্রথম দফায় ৪ দিন, দ্বিতীয় দফা ৩ দিন রিমান্ড শেষে ফের দীপকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সূত্র: নতুন আরএসএস সোর্স