|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ পিএম
২৫৫ পঠিত
ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভোরে বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন রহিমা খাতুন (৫৫)। ঘণ্টাখানেক পর ছেলের কাছে খবর আসে, সড়কের পাশে পড়ে আছে তার মায়ের মরদেহ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।  নিহত রহিমা খাতুন সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী। নিহতের ছেল...

ভোরে বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন রহিমা খাতুন (৫৫)। ঘণ্টাখানেক পর ছেলের কাছে খবর আসে, সড়কের পাশে পড়ে আছে তার মায়ের মরদেহ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত রহিমা খাতুন সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মা বাড়ি থেকে হাঁটতে বের হন। সকাল সাড়ে ৫টার দিকে তিনি খবর পান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের কাছাকাছি এলাকায় তার মায়ের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান।

শরিফুলের ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা