কাজ করতে চাই, শুধু একটা সুযোগ দরকার
গণমাধ্যম ডেক্স
ময়মনসিংহ শহরের ছোট বাজারে এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছিলেন তিনি। দেখলে বোঝা যায়, তাঁর বাঁ হাত অচল, ডান হাতেও জোর নেই। ভিক্ষা চাইছেন। কেউ ১০ টাকা দেন, কেউ ২০ টাকা, কেউ ৫০ টাকা।
দিনটি ছিল ১৫ অক্টোবর, বৃহস্পতিবার। নিজের পরিচয় দিয়ে কথা বললে তিনি জানালেন, তাঁর নাম বাবলু মিয়া। বললেন, ‘আমাকে দেখলে যার যেমন সামর্থ্য, তেমনই দেয়। এভাবেই দিন চলে।’
বাবলু মিয়ার বয়স ৪১ বছর। বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের কুকরাইল গ্রামে। প্রায় ১৫ বছর ধরে ভিক্ষা করছেন।
মা-বাবার বড় ছেলে বাবলু মিয়া। সাড়ে তিন বছর বয়সে জ্বর হয়, তারপর টাইফয়েড। এরপর শরীর অবশ হয়ে যায়। পরিবার অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু তিনি আর স্বাভাবিক হননি। এই শরীর নিয়েই ১৯৯৮ সালে বাড়ির সামনে একটি মুদিদোকান দিয়েছিলেন, তখন বয়স ১৩ বছরের মতো। প্রায় ৯ বছর দোকান চালিয়েছেন। ২০০৬ সালে বিয়ে, তারপর সন্তান, খরচও বাড়ল। গ্রামের দোকানের সামান্য বেচাকেনায় আর কুলাত না, একপর্যায়ে দোকান ছেড়ে দিতে হয়।
সপ্তাহে তিন দিন পথে
বাবার রেখে যাওয়া সাড়ে তিন শতক জমিতে ঘর তুলে থাকেন স্ত্রী বেদেনা আক্তার আর সন্তানদের নিয়ে। তাঁদের দুই ছেলে, দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে পঞ্চম শ্রেণির পর অভাবের কারণে আর পড়তে পারেনি। বয়স ১৪ বছর। বাড়িতে থাকে। ছোট মেয়ে মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে, ছোট ছেলের বয়স সাড়ে তিন বছর।

শরীর সায় দেয় না বলে সপ্তাহে তিন দিন বের হন বাবলু মিয়া। রোববার, বুধবার আর বৃহস্পতিবার। বাকি দিনগুলো বিশ্রাম। সকালে স্ত্রীর রান্না খেয়ে নয়টার দিকে অটোরিকশায় চড়ে আসেন শহরের ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ডে। সেখান থেকে হেঁটে সানকিপাড়া, পুলিশ লাইনস, কাচিঝুলি, গাঙ্গিনার পাড়ের দোকানে দোকানে ঘোরেন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলে কখনো দেড় হাজার টাকার মতো পান, অন্য দিনগুলোয় সাত-আট শ টাকা। এই টাকাতেই চলে চাল, ডাল, মাছ, তরকারি আর ছেলেমেয়েদের পড়ার খরচ।
কখনো কখনো পাঙাশ মাছ
২০০৫ সাল থেকে প্রতিবন্ধী ভাতা পান বাবলু মিয়া। শুরুতে পেতেন মাসে ২০০ টাকা। পরে ভাতা কিছুটা বাড়ে। তিন মাস অন্তর এই ভাতা পান। সেপ্টেম্বরে পেয়েছেন ৩ হাজার টাকা। ভাতার টাকা হাতে এলে ছেলেমেয়েদের প্রিয় পাঙাশ মাছ কেনেন, সঙ্গে ডিম, দুধ, কখনো গরুর মাংসও। বাবলু মিয়া বলেন, ‘ছেলেমেয়েদের মুখে ভালো খাবার তুলে দিতে পারলে মনে হয়, অনেক দিন পর যেন একটু স্বস্তি পেলাম।’
বাড়ির কাছের দেওখোলা বাজারে একটি ছোট মুদিদোকান দেওয়ার স্বপ্ন দেখেন বাবলু মিয়া। তিনি বলেন, ‘আমি তো কাজ করতে চাই। শুধু এমন একটা সুযোগ দরকার, যেখানে আমার শারীরিক সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়াবে না।’ l
মোস্তাফিজুর রহমান: নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো, ময়মনসিংহ
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হেফাজত আমিরের বাবুনগর মাদ্রাসার মাহফিলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
২
একটি ব্যাংক ধসের জেরে পদত্যাগ করছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
জাতীয় -
৩
ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে
জাতীয় -
৪
ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল
জাতীয় -
৫
সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কমিটির প্রস্তুতি ১১ দলের
জাতীয় -
৬
সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার
সারাবাংলা -
৭
তল্লাশি নিয়ে বাগবিতণ্ডা, পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা
জাতীয় -
৮
এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে
জাতীয় -
৯
বিক্ষোভরত পোশাকশ্রমিকদের বিরুদ্ধে পুলিশ যেন অতিরিক্ত বলপ্রয়োগ না করে: এইচআরডব্লিউ
জাতীয় -
১০
যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’, ট্রাম্পের ক্ষমতায় লাগাম
জাতীয় -
১১
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
সারাবাংলা -
১২
অনেক দিনের অপেক্ষার গোল, জার্সিটাও কাউকে দিতে চান না ইব্রাহিম
খেলাধুলা -
১৩
চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ করা বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য
জাতীয় -
১৪
মামার জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ভাগনের
জাতীয় -
১৫
কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন