বিদ্যালয়ের সামনের দেয়ালে লেখা ‘জয় বাংলা’, ৫ শিক্ষার্থীকে ডেকেছে কর্তৃপক্ষ
গণমাধ্যম ডেক্স
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির এসব শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দেয়ালে স্লোগান লেখার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।
ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটের পর সাত শিক্ষার্থী বিদ্যালয়ের বিপরীত পাশের একটি গলিতে প্রবেশ করছে। তাদের একজন স্প্রে রং দিয়ে বাংলায় ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লিখছে। ফুটেজ পর্যালোচনা করে এবং শিক্ষকদের সহযোগিতায় পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করে পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দেয়াল লিখনে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে অন্যদের বিষয়ে তথ্য জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে জানিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তদন্তে পাওয়া তথ্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কর্তৃপক্ষ পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে।
রাজনৈতিক ষড়যন্ত্র দাবি বিএনপির
এদিকে দেয়ালে স্লোগান লেখার ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে শহরে বিক্ষোভ মিছিল করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে শহীদ হাসান চত্বরে প্রতিবাদ সভা করেন তাঁরা।
সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব বক্তব্য দেন। তাঁরা এ ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর ষড়যন্ত্র বলে দাবি করেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, দেয়ালে স্লোগান লেখার বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন। বিদ্যালয়ের কর্মচারীদের দিয়ে দেয়ালের লেখাগুলো মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষককে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে মৃত্যু, বাংলাদেশেও সতর্কতার প্রয়োজন
লাইফস্টাইল -
২
‘দোয়া কইরো মা’, অভিযানে যাওয়ার আগে ফোনে তিতাসের শেষ কথা
সারাবাংলা -
৩
সুনামগঞ্জে নিখোঁজ আতঙ্কে অভিভাবকরা, ৩ মাসে ৩৭ জিডি
জাতীয় -
৪
ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী রাসেল ব্র্যান্ড, নেওয়া হলো হেফাজতে
জাতীয় -
৫
ইসরায়েলপন্থিদের জেতাতে আইপ্যাকের খরচ ৮৪ মিলিয়ন ডলার, তবু হার অধিকাংশ প্রার্থীর
আন্তর্জাতিক -
৬
নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
জাতীয় -
৭
ক্রিকেটের আলোচিত পাঁচ আম্পায়ার, যাঁদের ভুল সিদ্ধান্ত নিয়ে এখনো সমালোচনা হয়
জাতীয় -
৮
নিউইয়র্কের পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে যাচ্ছেন আরেক ভারতীয় মার্কিন
জাতীয় -
৯
গ্যালারিতে শিক্ষাসফরে এসে একজন ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’
জাতীয় -
১০
ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির
জাতীয় -
১১
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
আন্তর্জাতিক -
১২
গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
জাতীয় -
১৩
সংবিধান সংশোধনে গণতান্ত্রিক প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ
জাতীয় -
১৪
মাশুদুল হকের গল্প—ত্রাতারা
জাতীয় -
১৫
মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন