|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রথমবার মেয়ে রানিয়ার মুখ প্রকাশ্যে আনলেন সারা খান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম
৩২০ পঠিত
প্রথমবার মেয়ে রানিয়ার মুখ প্রকাশ্যে আনলেন সারা খান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সারা খান প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন ছোট মেয়ে রানিয়ার মুখ। সম্প্রতি নীডা ইয়াসিরের উপস্থাপনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেয়ের ছবি দেখান তিনি, যা নিয়ে ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে। ‘সাবাত’, ‘বেলাপুর কি দায়ান’,...

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সারা খান প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন ছোট মেয়ে রানিয়ার মুখ। সম্প্রতি নীডা ইয়াসিরের উপস্থাপনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেয়ের ছবি দেখান তিনি, যা নিয়ে ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি হয়েছে।

‘সাবাত’, ‘বেলাপুর কি দায়ান’, ‘হাম তুম’, ‘রাকস-এ-বিসমিল’, ‘নামক হারাম’ ও ‘মুমকিন’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সারা খান। সম্প্রতি দানিশ তাইমুরের সঙ্গে ‘শের’ নাটকেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ।

বিশিষ্ট পাকিস্তানি সংগীতশিল্পী ফালাক শাব্বিরের সঙ্গে সংসার করছেন সারা। তাদের দুটি মেয়ে রয়েছে, যাদের নাম আলিয়ানা ও রানিয়া।

‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে ছোট মেয়ের ছবি দেখিয়ে সারা বলেন, আপনার দর্শকদের জানিয়ে দিন, আমি অন্য কোথাও রানিয়ার মুখ প্রকাশ করিনি। আমার মেয়ের মুখ প্রথমবারের মতো এই অনুষ্ঠানেই দর্শকরা দেখছেন।

অনুষ্ঠানের উপস্থাপক নীডা ইয়াসিরের মতে, রানিয়ার সঙ্গে তার বড় বোন আলিয়ানা ফালাকের চেহারার বেশ মিল রয়েছে। তবে বাবার চেহারার সঙ্গেও কিছুটা সাদৃশ্য আছে। বড় হওয়ার সঙ্গে শিশুদের মুখের গড়নে পরিবর্তন আসে উল্লেখ করে নীডা বলেন, ভবিষ্যতে রানিয়ার চেহারার সঙ্গে কার মিল বেশি, তা বোঝা যাবে।

অনুষ্ঠানে রানিয়ার যে ছবিগুলো দেখানো হয়েছে, সেগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সূত্র: রিভিউ ইট

সূত্র: নতুন আরএসএস সোর্স