‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বলা প্রার্থীকেই জেলা আমির করল জামায়াত
গণমাধ্যম ডেক্স
২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি।
গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানায় দলটি। এতে এ আর হাফিজ উল্লাহকে আগামী দুই বছরের জন্য জেলা আমিরের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনি এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এ আর হাফিজ উল্লাহ। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন- এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগে বিভিন্ন মহলে সমালোচনা হয়। এ বিষয়ে জানতে চাইলে সে সময় এ আর হাফিজ উল্লাহ বলেছিলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে বৃহস্পতিবার এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘দলের পক্ষ থেকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মানুষের বেঁচে থাকার গল্প
জাতীয় -
২
‘ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, ফিরে পাওয়ার খুশি বলে বোঝাতে পারব না’
জাতীয় -
৩
বেসরকারি সংস্থা পপিতে ৪৮০ জনের চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন ৭৩ হাজার
জাতীয় -
৪
রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ
জাতীয় -
৫
চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য
জাতীয় -
৬
আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন
জাতীয় -
৭
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য
জাতীয় -
৮
দ্য ভিজিট
জাতীয় -
৯
জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় -
১০
‘প্যারিসের ছবি’তে ফ্রান্সের স্বীকৃতি, উজ্জ্বল বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়
জাতীয় -
১১
ফেনীতে দুইটি এলজি ও কার্তুজ উদ্ধার
জাতীয় -
১২
যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড
জাতীয় -
১৩
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১৪
এবার পরিচালনায় আসছেন দীপা খন্দকার?
জাতীয় -
১৫
লোক ঐতিহ্যের গল্প নিয়ে শিল্পকলার মঞ্চে ‘সোনাই’
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন