‘সমাজ নষ্ট করা’ তারকাদের নাম নিতে রুচিতে বাধে রাশেদের
গণমাধ্যম ডেক্স
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনিকে ইঙ্গিত করে ‘নাম নিতেও রুচিতে বাধে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, কিছু তারকা সমাজকে কলুষিত ও বিপথগামী করছেন।
একই সঙ্গে পরীমনির সঙ্গে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক রাজুর পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাশেদ খাঁন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সাংবাদিক রাজুর প্রতি সমর্থন জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘রাজুকে আমি চিনি, অত্যন্ত ভালো ছেলে। তার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা প্রকাশ করছি। এসব তারকা, আমি নাম না বলি, নাম নিতে আসলে রুচিতে বাধে। এসব তারকা সমাজকে কলুষিত করছে, সমাজকে নষ্ট করছে, সমাজকে বিপথগামী করছে। আর আমি মনে করি, এই সমাজের অন্যায়-অপরাধ সেগুলো জাতির সামনে তুলে ধরছেন সমকালের সাংবাদিক রাজুরা।’
তিনি আরও বলেন, ‘রাজুরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। জুলাই গণঅভ্যুত্থানের সময় একজন সাংবাদিক হিসেবে কীভাবে ভূমিকা রাখতে হয়, কত সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখতে হয়, সেটি এই রাজু দেখিয়েছিলেন। রাজু একজন বীর জুলাই যোদ্ধা। তার সঙ্গে যে অন্যায় হয়েছে, তাকে যে ব্লেম দেওয়া হয়েছে, আমি মনে করি অবশ্যই এর বিচার হওয়া দরকার।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ, সকল জুলাই যোদ্ধা সাংবাদিক জুলাই যোদ্ধা রাজুর সঙ্গে রয়েছি। আমি রাজুকে বলতে চাই, আপনি একা নন, আমরা সবাই আপনার ভাই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং রাজুর সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার দাবি করছি।’
উল্লেখ্য, আলোচিত বোট ক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। তবে শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় একজন তাকে ‘ব্যাড টাচ’ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ নিয়ে রাজু নামে সেই সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে থাকা ১০ বডিগার্ডও সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে।
পরীমনি তার গায়ে হাত দেওয়ার অভিযোগ করেছেন; এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট সাংবাদিক বলেন, ‘এমন প্রশ্নই ওঠে না। নামার সময় দ্বিতীয়বার আমাকে দেখে তিনিই বরং হাত ধরে টেনে নিয়ে যান। এরপর অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।’
এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে যান চিত্রনায়িকা পরীমনি। পরে জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় তার নিরাপত্তাকর্মীদের সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
লাইফস্টাইল -
২
ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা
জাতীয় -
৩
উপজেলা থেকে ইউনিয়ন, স্বাস্থ্যব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা
জাতীয় -
৪
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
আন্তর্জাতিক -
৫
একাধিক নতুন মুখ নিয়ে নেশনস লিগের স্পেন দল ঘোষণা
জাতীয় -
৬
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
জাতীয় -
৭
শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
জাতীয় -
৮
প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’
জাতীয় -
৯
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
আন্তর্জাতিক -
১০
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১১
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
আন্তর্জাতিক -
১২
সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন
জাতীয় -
১৩
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
জাতীয় -
১৪
পুতিনের কাছে খামেনির কী ‘গোপন’ বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
জাতীয় -
১৫
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, মারধর করে ছিনিয়ে নিয়েছে আসামি
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন