|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিএনপির এমপিপ্রার্থীর গাড়িতে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:২৮ পিএম
৩৪০ পঠিত
বিএনপির এমপিপ্রার্থীর গাড়িতে হামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আট বছর আগে বগুড়ার ধুনটে বিএনপির এমপিপ্রার্থীর (বর্তমানে সংসদ সদস্য) গাড়ি বহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সোহেল রানা তালুকদার (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল...

আট বছর আগে বগুড়ার ধুনটে বিএনপির এমপিপ্রার্থীর (বর্তমানে সংসদ সদস্য) গাড়ি বহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সোহেল রানা তালুকদার (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিমুলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানা উপজেলার রামভল্বপুর খাদুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনি গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ির বহরে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গোলাম মোহাম্মদ সিরাজ বর্তমানে বগুড়া-৫ আসনের সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। 

সূত্র: নতুন আরএসএস সোর্স