|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম
৪৪০ পঠিত
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন ও সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও আড়িয়...

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন ও সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও আড়িয়ামোহন গ্রামের মৃত আবু সাঈদ শেখের ছেলে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সয়দাবাদ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. রেজাউল রাব্বি (৪১)।

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স