গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক: দীঘি
গণমাধ্যম ডেক্স
ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে তৈরি করেছেন একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি বলেছেন, ‘গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক’।
দীঘির ভাষ্য, ‘নিজের মুখ থেকে কিছু না বলা পর্যন্ত তাকে ঘিরে ছড়ানো সব কথাই গুঞ্জন।’ সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। তাকে ঘিরে কী ধরনের আলোচনা হচ্ছে, সেগুলোর উৎসই বা কোথায়, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না বলে জানান তিনি।
একই সঙ্গে শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ছড়ানো স্বাভাবিক বলেও মনে করেন দীঘি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
গুঞ্জন নিয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার পক্ষেও নন এই অভিনেত্রী। বরং বিনোদন অঙ্গনের একজন শিল্পী হিসেবে এসব বিষয়কে স্বাভাবিকভাবে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। দীঘির কথায়, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। সে কারণে প্রতিটি আলোচনাকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’
এর আগেও জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, যা রামিসা আল রিসাকে আফ্রিদির বিয়ের পর চিরতরে বন্ধ হয়ে যায়। ওই সময় বিষয়টি নিয়ে মজার ছলে দীঘি মন্তব্য করে বলেছিলেন, আফ্রিদির বিয়ের মাধ্যমে তাদের দুজনেই ভিত্তিহীন এই প্রেমের গুঞ্জন থেকে মুক্তি পেয়েছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
লাইফস্টাইল -
২
ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাদেজা
জাতীয় -
৩
উপজেলা থেকে ইউনিয়ন, স্বাস্থ্যব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা
জাতীয় -
৪
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
আন্তর্জাতিক -
৫
একাধিক নতুন মুখ নিয়ে নেশনস লিগের স্পেন দল ঘোষণা
জাতীয় -
৬
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
জাতীয় -
৭
শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
জাতীয় -
৮
প্রতিটি জনপদে পাঠাগার গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু ‘বাংলাদেশ পাঠাগার আন্দোলন’
জাতীয় -
৯
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
আন্তর্জাতিক -
১০
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
১১
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
আন্তর্জাতিক -
১২
সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন
জাতীয় -
১৩
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
জাতীয় -
১৪
পুতিনের কাছে খামেনির কী ‘গোপন’ বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
জাতীয় -
১৫
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, মারধর করে ছিনিয়ে নিয়েছে আসামি
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন